Friday, June 26, 2026

আজ দক্ষিণে প্রচার মমতার, জয়নগর-বারাসতে জোড়া সভা অভিষেকের

Date:

Share post:

আজ দক্ষিণ ২৪ পরগনায় তিন তিনটে সভা তৃণমূলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। এদিন তিনি প্রথমে মথুরাপুর লোকসভা (Mathurapur) কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপী ঘোষের সমর্থনে সাগর বিধানসভায় জনসভা করবেন মমতা। সকাল সাড়ে দশটায় সাগরে সভা করবেন মমতা। এরপরই সকাল সাড়ে ১১টা নাগাদ রায়দিঘি স্পোর্টস কমপ্লেক্সের মাঠে সভা (Campaign) রয়েছে মমতার। সেখানকার সভা সেরে জয়নগর (Jaynagar) লোকসভা কেন্দ্রে। সেখানে প্রার্থী প্রতিমা মণ্ডলের সমর্থনে দুপুর সাড়ে ১২টা নাগাদ ক্যানিং স্পোর্টস কমপ্লেক্স স্টেডিয়ামে প্রচারসভা রয়েছে তাঁর। শেষ দফার ভোটে আগামী ১ জুন ভোট হবে এই দুই কেন্দ্রে।

অন্যদিকে, এদিন দু’টি জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রথম সভা জয়নগর লোকসভা কেন্দ্রে। তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডলের সমর্থনে জয়নগর বিধানসভা এলাকায় সভা করবেন অভিষেক। দুপুর ৩টে নাগাদ মগরাহাট পূর্বের হলুদবেড়িয়ার মাঠে তাঁর সভা হওয়ার কথা। এরপর তিনি যাবেন বারাসত লোকসভা কেন্দ্রে। সেখানে কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে রোড শো করবেন অভিষেক। বারাসতের বিদ্যাসাগর স্টেডিয়াম থেকে চাঁপা ডালি মোড় পর্যন্ত বিকেল ৪ টে নাগাদ পথসভা সারবেন তিনি। শেষ দফার ভোটে আগামী ১ জুন জয়নগর ও বারাসতে ভোট। আর তার আগে মমতা, অভিষেকের সভা ঘিরে কর্মী সমর্থকদের উৎসাহ চোখে পড়ার মতো।


Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...