Saturday, April 4, 2026

মাত্র কয়েক সেকেন্ডেই গুঁড়িয়ে যাবে গগনচুম্বী অট্টালিকা

Date:

Share post:

শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। তারপরই  ভেঙে ফেলা হবে নয়ডার টুইন টাওয়ার। কুতব মিনারের থেকেও উঁচু এই বহুতল ভাঙা ঘিরে নয়ডায় শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে।

আরও পড়ুন:ফিরহাদের সঙ্গে বৈঠক মোহনবাগান সচিবের

আজ রবিবার দুপুর আড়াইটের সময় মাত্র কয়েক সেকেন্ডেই মাটিতে মিশবে টুইন টাওয়ারটি। আজ সকাল ৭টা থেকেই বাসিন্দাদের নিরাপদে সরানোর কাজ শুরু হয়েছে। বহুতল ভাঙার কয়েক ঘণ্টা পর পরিস্থিতি বিবেচনা করে বাসিন্দাদের আবার ফেরানো হবে।   গত তিন মাসে বহু সুক্ষ হিসেবনিকেশ করে তিন হাজার সাতশো কিলো বিস্ফোরক রাখা হয়েছে সেয়ান ও অ‌্যাপেক্স নামের দুই টাওয়ারে। একটি বোতামের চাপে তা ন’সেকেন্ডের মধ্যে ঝরে পড়বে ঝলের ধারার মতো। তবে যে ধ্বংসস্তূপ জমবে তা সরাতে সময় লাগবে অন্তত তিন মাস। এক হাজার ট্রাক তা সরাবে এই সময় ধরে।

গগনচুম্বী অট্টালিকাটি ভেঙ্গে ফেলতে প্রায় ২০ কোটি টাকা খরচ হচ্ছে। টুইন টাওয়ারটি ভাঙতে গিয়ে আশপাশের আবাসনের বাসিন্দাদেরও ভোগান্তি কম নয়। রয়েছে স্বাস্থ্যগত সমস্যার ঝুঁকি, সম্পত্তির ক্ষতির ঝুঁকি, এমনকি এক ধাক্কায় দিল্লি ও আশপাশের অঞ্চলের পরিবেশ দূষণের মাত্রাও বেড়ে যেতে পারে।

প্রসঙ্গত, নয়ডার এই টুইট টাওয়ারটি প্রথম  থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল। এটি বেআইনি নির্মাণ বলে অভিযোগ করা হয়েছিল। যার জল গড়িয়েছিল আদালতে। শেষে ২০২২ সালের ১২ অগাস্ট সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে, ২৮ অগাস্ট ভেঙে ফেলতে হবে এই বহুতল। শীর্ষ আদালতের সেই নির্দেশ মেনেই রবিবার পতন হচ্ছে এই অট্টালিকার। যার দিকে চোখ রয়েছে গোটা দেশের।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...