Friday, June 26, 2026

কয়েকটি মামলাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে: নাম না করে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে নালিশ অরুণাভর

Date:

Share post:

‘‘নির্দিষ্ট একটি বেঞ্চ মামলার তালিকা অনুযায়ী শুনানি করছে না। অনেক মামলা শুনানির জন্য উঠছেই না, পড়ে রয়েছে। শুধু কয়েকটি মামলাকে প্রাধান্য দেওয়া হচ্ছে।’’ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Abhijit Ganguly) নাম না করে নজিরবিহীন আক্রমণ আইনজীবীদের একাংশের। সোমবার, কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির এজলাসে বহু আইনজীবীর সঙ্গে হাই কোর্টের বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অরুণাভ ঘোষ (Arunabha Ghosh) এই বিষয়ে নালিশ করেন। তাঁদের অভিযোগ, “কয়েকটি মামলায় রায় দিয়ে একজন বিচারপতি দেখাচ্ছেন একমাত্র উনিই মানুষের পক্ষে, বাকি বিচারপতিরা মানুষের বিপক্ষে।” নির্দিষ্ট একটি বেঞ্চের বিচার্য বিষয়ে বদলেরও দাবি জানিয়েছেন আইনজীবীরা। বিষয়টি ভেবে দেখার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। পালটা ওই আইনজীবীদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

সম্প্রতি বেশ কয়েকটি বিষয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এজালসের মধ্যে রীতিমতো ঝগড়া হয় অরুণাভ ঘোষের। এই পরিস্থিতিতেই নাম না করে প্রধান বিচারপতির কাছে নির্দিষ্ট একটি বেঞ্চের বিরুদ্ধে নালিশ করলেন তিনি। অরুণাভর অভিযোগ, ‘‘সব মামলাকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে না। কয়েকটি মামলায় উনি এমন নির্দেশ দিচ্ছেন, যেন তিনি একাই মানুষের পক্ষে। বাকি বিচারপতিরা মানুষের বিপক্ষে।’’ আইনজীবীদের অনেকে মনে করছেন, অরুণাভ আসলে বিচারপতি গঙ্গোপাধ্যায়কেই নিশানা করেছেন।

রয়েকদিন আগেই একটি মামলায় কোর্ট রুমে ভিডিয়োগ্রাফির অনুমতি দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এদিন, বর্ষীয়ান আইনজীবী বলেন, ‘‘আদালতের মধ্যে ভিডিয়োগ্রাফি হচ্ছে। সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন।’’ বিষয়টি নিয়ে কোনও সিদ্ধান্ত জানাননি প্রধান বিচারপতি। তিনি শুধু বলেন, ‘‘আদালতের গরিমা রক্ষার দায় আইনজীবী এবং বিচারপতি-দুপক্ষেই। বিষয়টি দেখছি।‘‘

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...