Friday, June 26, 2026

ত্রিপুরা তৃণমূলের রাজভবন অভিযানে অবরুদ্ধ আগরতলা

Date:

Share post:

দ্রব্যমূল্য বৃদ্ধি, বিজেপির বিরোধিতা সহ একাধিক ইস্যুতে সোমবার ত্রিপুরায় পথে নামল তৃণমূল কংগ্রেস। বেশ কয়েক মাস পরে ফের রাজভবন অভিযান করে তারা৷ আগরতলায় এই অভিযান করা হয়।এই কর্মসূচিকে কেন্দ্র করে আগরতলা অবরুদ্ধ হয়ে পড়ে। ত্রিপুরা তৃণমূলের অভিযোগ, রাজ্যের একাধিক জায়গায় আইনশৃঙ্খলা নিয়ে অনেক অভিযোগ এলেও কোনও সুরাহা হয় না। রাজীব বন্দোপাধ্যায়ের অভিযোগ, মানুষ দ্রব্য মূল্যের কারণে নাজেহাল হয়ে পড়েছে।কিন্তু তারও সুরাহা হয়নি। তাই আমরা পথে নেমেছি।

সাংসদ সুস্মিতা দেব বলেন, ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজভবন ঘেরাও অভিযান করা হয়েছে।ত্রিপুরার গোটা যুব সমাজ এই অভিযানে অংশ নেয়। কারণ, ত্রিপুরার যুব সমাজের অভিযোগ, জনসাধারণের সঙ্গে বিজেপি বিশ্বাসঘাতকতা করেছে। তাদের অভিযোগ, যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল একটাও বাস্তবায়ন করতে পারেনি বিজেপি, এছাড়াও গ্যাস, পেট্রোল- ডিজেল যেভাবে দাম বাড়ছে, তাতে সাধারণ মানুষের অসুবিধার বেড়েছে। তাই এই প্রতিবাদ।

আরও পড়ুন- প্রেমের প্রস্তাব ফিরিয়ে ভয়ঙ্কর পরিণতি কিশোরীর, ঝাড়খণ্ডের দুমকায় জারি ১৪৪ ধারা

রাজভবন অভিযানকে সামনে রেখে এবং দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে, ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেস সিপাহীজলা সহ একাধিক জায়গায় এদিন বিক্ষোভ মিছিল করেছে। সোমবারের রাজভবন অভিযানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত রাজীব বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শান্তনু সাহা-সহ অন্যান্য নেতৃত্ব।

 

 

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...