Friday, June 26, 2026

প্রেমের প্রস্তাব ফিরিয়ে ভয়ঙ্কর পরিণতি কিশোরীর, ঝাড়খণ্ডের দুমকায় জারি ১৪৪ ধারা

Date:

Share post:

ফোনে প্রেমের প্রস্তাব দিলে রাজি হননি। আর তার পরিণাম যে কতখানি ভয়ঙ্কর হতে পারে তা প্রত্যক্ষ করল দেশবাসী। বাড়ি এসে পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। মৃতার নাম অঙ্কিতা কুমারী। দ্বাদশ শ্রেণীর ছাত্রীর মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পড়শি রাজ্য ঝাড়খণ্ডের দুমকায় (Dumka)। অভিযুক্ত শাহরুখকে ইতিমধ্যে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ। দোষীর (Accused) কঠোর শাস্তির দাবিতে এলাকায় আন্দোলন (Protest) শুরু করেছেন স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

দুর্ঘটনাটি ঘটে গত মঙ্গলবার অর্থাৎ ২৩ অগাস্ট। পুলিশ সূত্রে খবর, ওই দিন বাড়িতে ঘুমোচ্ছিল কিশোরী। আর সেইসময় অভিযুক্ত শাহরুখ ঘরের জানলা দিয়ে পড়ুয়ার গায়ে পেট্রল ঢেলে তাঁকে জ্বালিয়ে দেওয়া হয়। শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় কিশোরীকে দুমকার ফুল ঝানো মেডিকেল কলেজ ও হাসপাতালে (Phulo Jhano Medical College and Hospital) ভর্তি করানো হয়। পরে অবস্থার আরও অবনতি হলে তাঁকে রাঁচির রাজেন্দ্র ইন্সটিটিউট অব মেডিকেল কলেজে (Rajendra Institute of Medical Sciences) স্থানান্তর (Transfer) করা হয়। এরপর রবিবার রাতে মৃত্যু হয় অঙ্কিতার। আর এই খবর ছড়িয়ে পড়তেই দুমকার রাস্তায় বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা।

মৃত্যুর আগে কিশোরীর বয়ান অনুযায়ী, দিন দশেক আগে একটি অচেনা নম্বর থেকে ফোন করে তাঁকে প্রেমের প্রস্তাব দেয় অভিযুক্ত যুবক। আর কিশোরী রাজি না হওয়ায় কিছুদিন পর তাঁর কাছে আবারও ফোন আসে শাহরুখের। এবার প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁকে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়। ভয়ে বাবা-মাকে পুরো বিষয়টি জানায় পড়ুয়া। অঙ্কিতা আরও জানান, মঙ্গলবার সকালে তিনি আচমকাই পিঠে প্রবল ব্যথা অনুভব করেন। পোড়া পোড়া গন্ধও নাক্বে আসে। এরপর চোখ খুললেই দেখতে পাই অভিযুক্ত যুবক পালিয়ে যায়। তখনই তিনি যন্ত্রণায় চিৎকার শুরু করেন।

দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করে ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী (Jharkhand Health Minister) বন্যা গুপ্ত (Banna Gupta) বলেন, দুমকায় কিশোরী হত্যা মামলাটি এই সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। যারা এমন জঘন্য কাজ করেছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত শুনানির (Hearing) ব্যবস্থা নিশ্চিত করব আমরা।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...