Friday, June 26, 2026

পুজোর আগেই নতুন রূপে ধরা দেবে কানাইপুর: একাধিক উন্নয়নমূলক ঘোষণা কাঞ্চন, আচ্ছেলালের

Date:

Share post:

পুজো (Durga Puja 2022) আসতে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন (Countdown)। আর দুর্গা পুজোর আগেই হুগলির কানাইপুরে একাধিক উন্নয়নমূলক ঘোষণা (Development Announcement) করলেন উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক (Kanchan Mallik) ও কানাইপুর গ্রামপঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদব (Acche Lal Yadav)। সম্প্রতি কানাইপুরের বাসাই অটো স্ট্যান্ড এলাকায় আমরা কজন পুজো কমিটির মা তারার পুজো পরিদর্শনে এসে একাধিক উন্নয়নমূলক সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তাঁরা।

বিধায়ক কাঞ্চন মল্লিক জানান, বিধানসভা নির্বাচনে (Assembly Election) উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী (TMC Candidate) হিসেবে তাঁর নাম ঘোষনার সময় কোন্নগর জিটি রোড (GT Road) থেকে ডানকুনি (Dankuni) অবধি রাস্তার বেহাল দশা ছিল। তবে তিনি ভোটে জেতার পর নতুন করে ওই রাস্তার সংস্কারের পাশাপাশি এলাকার বহু রাস্তা নতুন করে ঢালাইও করে দিয়েছেন। তবে দুর্গাপুজোর আগেই অটো স্ট্যান্ড থেকে কানাইপুর কলোনি, গঙ্গানগর এলাকার রাস্তা সহ বাকি রাস্তাগুলো নতুন ভাবে তৈরির প্রতিশ্রুতি দেন বিধায়ক কাঞ্চন।

কানাইপুর পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদবের দাবি, কানাইপুর এলাকায় ব্যাপক উন্নয়ন (Develpoment) হয়েছে। আগে এলাকায় জল নিকাশি ব্যাবস্থার (Water Drainage System) কিছু অসুবিধা ছিল তবে সেই সমস্যাগুলি দ্রুত ঠিক করার জন্য ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। পুজোর আগেই সমস্ত কাজ শেষ হয়ে যাবে। পাশাপাশি এদিন বিরোধীদের (Opponents) কটাক্ষ করে পঞ্চায়েত প্রধান বলেন, অহেতুক কোনও কারণে হুজ্জুতি না করে এলাকার উন্নয়নমূলক কাজকে সমর্থন করুন। যেমন কথা তেমন কাজ। জল নিকাশির জন্য এলাকায় যে নর্দমা রয়েছে তা ইতিমধ্যে পরিষ্কারের কাজ শুরু করে দিয়েছেন পঞ্চায়েত কর্মীরা।

Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...