Friday, June 26, 2026

বাংলায় তৃণমূলের যে সংখ্যক ছাত্র রয়েছে, বিজেপির তত কর্মী নেই: অরূপ

Date:

Share post:

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে তারুণ্যের জয়গান গাইলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। তাঁর কথায়, ছাত্ররাই আগামিদিনে দেশ চালাবে, রাজ্য চালাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে এগিয়ে নিয়ে যাবে।

এদিন ছাত্র সমাবেশের মঞ্চ থেকে অরূপ বিশ্বাস শুরুতেই বলেন, “এই প্রচণ্ড রোদ-গরম উপেক্ষা করে কাতারে কাতারে যেভাবে ছাত্ররা হাজির হয়েছে, আমি তাদের স্যালুট জানাই। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ম্যাজিক। তাই বলবো যারা আজকে বলছে তৃণমূল থাকবে না, সেই অপদার্থদের এখানে এসে দেখে যেতে বলবো, সারা বাংলায় তৃণমূলের শুধু যে সংখ্যক ছাত্র রয়েছে, বিজেপির তত কর্মী নেই। কারণ, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে, আস্থা রাখে, ভরসা করে। বাংলার মানুষের হৃদয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, আছেন, থাকবেন।আমরা ছোট থেকে ছাত্র রাজনীতি করে, যুব করে, মাদার করে তৃণমূলের কর্মী হয়েছি। তাই ছাত্র সমাজকে বলবো, আপনারাও স্তরে স্তরে রাজনীতি করে কঠিন সময়ের মধ্যেও দিয়ে তৃণমূলকে এগিয়ে নিয়ে যাবেন বিশ্বাস রাখি।”

এদিন বিজেপিকে একহাত নিয়ে অরূপ বলেন, “একজন মানুষ খারাপ লোক খুঁজে বেড়াচ্ছে। কাউকে খুঁজে পাচ্ছে না। যখন নিজের দিকে তাকালো, তখন দেখলো সে নিজে সবচেয়ে খারাপ। বিজেপির ক্ষেত্রেও সেটাই হয়েছে। তৃণমূলের সবাইকে খারাপ বলছে, আর ওদের সবাই সাধু?”

এরপর ছাত্র সমাজের উদ্দেশ্যে অরূপের বার্তা, “বিজেপি দেশজুড়ে বিভাজনের রাজনীতি করছে। দ্রব্যমূল্যর বৃদ্ধিতে মানুষের নাভিশ্বাস উঠছে। জনবিরোধী এই দলের বিরুদ্ধে ছাত্রদেরই রুখে দাঁড়াতে হবে। লড়াই সংগ্রাম করতে হবে।বাংলার জন্য লড়তে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য লড়তে হবে। অভিষেকের জন্য লড়তে হবে। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে জীবন বাজি রেখে লড়তে হবে। ছাত্ররাই ভবিষ্যত। এই বাংলার জন্য, দেশের জন্য, মানুষের জন্য লড়াই করতে হবে। এখানে যারা এসেছো তারাই আগামিদিনে রাজ্য চালাবে, দেশ চালাবে।”

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...