Friday, June 19, 2026

ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার পরিচারিকার নিথর দেহ, চাঞ্চল্য এলাকায়

Date:

Share post:

পরিচারিকার  রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য পুরুলিয়ায়। ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার গৃহকর্ত্রীও। বাড়িতে কর্মরত দুই কাঠমিস্ত্রির বিরুদ্ধে এই খুনের অভিযোগ করা হয়েছে । তবে তারা দু’জনেই পলাতক। পুরুলিয়া দর্জি পাড়া এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছে স্বর্ণব্যবসায়ীর পরিবার। অবিলম্বে দোষীদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার দাবি তুলেছেন মৃতের পরিবার।

আরও পড়ুন:হুগলিতে গাড়ি পাইয়ে দেওয়ার প্রতারণায় যুক্ত একই পরিবারের ৩ জন!

স্থানীয় সূত্রে খবর, নিহত পরিচারিকার নাম পার্বতী বাদ্যকার (‌৫৫)‌। তাঁর বাড়ি ব্যবসায়ীর বাড়ির কাছেই। পুরুলিয়ার স্বর্ণ ব্যবসায়ী প্রদীপ দাস কর্মকারের বাড়িতে পরিচারিকার কাজ করতেন তিনি। স্বর্ণব্যবসায়ীর স্ত্রী নন্দিতা দাস কর্মকারকেও ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় নিরাপত্তার অভাবে ভুগছেন স্থানীয়রাও। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ।

পুলিশ সূত্রের খবর, স্বর্ণ ব্যবসায়ীর বাড়ির ভিতর থেকেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় তাঁর পরিচারিকার দেহ। গুরুতর আহত স্বর্ণ ব্যবসায়ীর স্ত্রীও। আপাতত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরুলিয়া জেলা পুলিশ সুপার এস সেলভা মুরুগন বলেন, ‘‌নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। আপাতত দু’‌জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। চলছে জেরা।’‌

Related articles

কেমন আছেন মেসির বাবা, বিবৃতি দিল পরিবার

মাঠে একের পর এক সাফল্যের মুহূর্ত উপহার দিলেও ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মুখোমুখি লিওনেল মেসি (Lionel Messi)। সম্প্রতি...

চরম হতাশা-মানসিক অবসাদ!পরীক্ষার তিন দিন আগেও আত্মঘাতী নিট পরীক্ষার্থী

আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে চলেছে নিট-ইউজি পরীক্ষার রি-টেস্ট। এই পরীক্ষা শুরু হওয়ার আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে...

বিবাহিত অম্বরীশ! অভিনেতার ছবি পোস্ট করে চমক কৌশিকের

বৃষ্টিভেজা শুক্রের সকালে টলিউডে সুখবর। বিয়ে করেছেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য (Ambarish Bhattacharya)! পাত্রী নাকি এয়ারহোস্টেস। আর বিয়েটা হয়েছে...

গয়না কেনার আগে দেখে নিন শুক্রবার কলকাতায় সোনা-রুপোর নতুন দাম

সোনা বা রুপো কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের দর। আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং...