Saturday, April 4, 2026

মিডিয়া ট্রায়াল চলছে, টিভির কথা শুনে সিদ্ধান্ত বদলাবেন না: ফের সরব মমতা

Date:

Share post:

মেয়ো রোডে TMCP-র সমাবেশ থেকে সোমবার মিডিয়া ট্রায়াল নিয়ে তোপ দাগলেন তৃণমূল (TMC) সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শিক্ষক দুর্নীতির মমলা নিয়ে প্রথমে সরব হন তিনি। বলেন, “এখনও বিচার হয়নি, মিডিয়া (Media) ট্রায়াল চলছে”।

সভামঞ্চ থেকে বিজেপিকে (BJP) নিশানা করেন তৃণমূল সুপ্রিমো। বলেন, ওদের কিছু করার ক্ষমতা নেই। মিডিয়াকে বিজেপি যা বলবে ওরা তাই করবে। পেগাসাস করে সবকিছু তছনছ করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, কাজ করতে গিয়ে কোথাও ভুল হলে সেটা সংশোধন করে নেওয়া যেতে পারে। নতুন করে সবকিছু করে দেওয়া হয়েছে। সব মিডিয়া কিনে নিয়েছে। “টিভির কথা শুনে নিজেদের সিদ্ধান্ত বদলাবেন না, ওদের সবাইকে কিনে নিয়েছে বিজেপি। ওরা যা শিখিয়ে দেবে তাই বলতে হবে।”

মুখ্যমন্ত্রী বলেন, যাঁরা শুধু নেই নেই করে না না বলে বেড়ায়। কুৎসা রটিয়ে বেড়ায়, চক্রান্ত করে বেড়ায়, তাদের বলি আপনাদের একটা রাজ্যের সঙ্গে আপনাদের একটা রাজ্যের তুলনা হোক”। এরপরেই তৃণমূল সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মমতা। বলেন, ”আগে কখনও কেউ এসব ভাবতে পেরেছেন? স্টুডেন্টস কার্ড দিচ্ছি, কোথাও এমন দেখাতে পারবেন?” বিজেপি শুধু টাকা দেখায়, সব মিডিয়াকে কিনে ব্যবহার করছে- তোপ দাগেন মমতা।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...