Friday, June 26, 2026

কেন্দ্রের ফ্যাসিস্ট শক্তিকে পরাস্ত করতে পারেন একমাত্র মমতা: জহর

Date:

Share post:

কেন্দ্রের ফ্যাসিস্ট শক্তিকে একমাত্র পরাস্ত করতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। সোমবার, সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে এ কথা জানালেন তৃণমূলের (TMC) রাজ্যসভার সাংসদ জহর সরকারের (Jahar Sarkar)। তিনি বলেন, “আমাদের বড় শত্রু হল কেন্দ্রের ফ্যাসিস্ট শক্তি। একুশের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পরাস্ত করাতেই আমরা উৎসাহী হয়েছিলাম। সেই কারণেই তৃণমূলে সামিল হয়েছি।”

জহর সরকারের কথায়, কেন্দ্রে বিজেপি (BJP) একনায়কতন্ত্র চালাচ্ছে। তারা ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছে। তৃণমূল সাংসদ বিশ্বাস করেন, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই পারেন বিভেদগামী পদ্ম শিবিরের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত কেন্দ্র থেকে তাদের হটাতে।

তবে, দুর্নীতির অভিযোগে দলীয় নেতা-মন্ত্রীর গ্রেফতারিতে ক্ষুব্ধ রাজ্যসভার সাংসদ। তাঁর অভিযোগ, “এক সাইড পচে গেছে।” প্রসার ভারতীর প্রাক্তন কর্তা জহরের কথায়, “ঘটনাটা যখন টিভিতে দেখি, বিশ্বাসই করতে পারিনি”। এটা কাম্য নয়। বাড়ির লোক তাঁকে রাজনীতি ছেড়ে দিতে বলেছিলেন বলে জানান জহর। কিন্তু তিনি রাজনীতি ছাড়ছেন না বলে স্পষ্ট জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ।

আরও পড়ুন- দলীয় কাউন্সিলর পুত্রের অকাল মৃত্যুতে মর্মাহত মমতা, দেখা করে পরিবারকে জানালেন সমবেদনা


 

Related articles

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...