Sunday, April 5, 2026

পাখির ডানায় ভর করে জেল থেকে বেরতেন সাভারকার! বিজেপি শাসিত রাজ্যের পাঠ্যপুস্তকের আজব দাবি

Date:

Share post:

বুলবুলি পাখির ডানায় চেপে আন্দামানের সেলুলার জেল থেকে বেরতেন বীর সাভারকার! শুনতে আজব মনে হলেও এমনই কথা লেখা আছে কর্ণাটকের স্কুলের পাঠ্যবইতে। স্বভাবতই এমন সব ভুল তথ্য দেখে চোখ কপালে উঠেছে শিক্ষাবিদদের। কর্ণাটকের শিক্ষাব্যবস্থার এই কীর্তিতে বিজেপি সরকারের বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগে সরব হয়েছে বিরোধীরা।

আরও পড়ুন:মোদি সরকারের কাজের গুণগত মান উন্নয়ন নিয়ে অসন্তুষ্ট, পথ বাতলালেন গড়কড়ি

কর্নাটকে বিজেপি ক্ষমতায় আসার পরে সেখানে পাঠ্য পুস্তক পুনর্বিবেচনা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি পাঠ্যপুস্তকের বিভিন্ন অংশে পরিবর্তন করছে। সেরকমই এক পরিবর্তন অষ্টম শ্রেণির পাঠ্য পুস্তকে করা হয়েছে। সেখানে সাভারকারের দেশভক্তি সম্পর্কে বলা হয়েছে “সাভারকার যে সেলের মধ্যে থাকতেন, সেখানে একটা চাবি গলানোরও জায়গা ছিল না। কিন্তু একটি বুলবুল পাখি রোজ সাভারকারের সেলের সামনে আসত। সেই পাখির ডানায় ভর করেই জেল থেকে বেরতেন সাভারকার। তারপর মাতৃভূমি থেকে ঘুরে আসতেন তিনি।” এই অংশটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। পাঠ্যাংশের ছবি ভাইরাল হয়ে যেতেই তুমুল সমালোচনার মুখে পড়েছে কর্ণাটক টেক্সটবুক সোসাইটি।

কর্ণাটকের শিক্ষকদের একাংশও এই পাঠ্যবই নিয়ে আপত্তি তুলেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজনে মতে, “লেখক যদি কল্পনার আশ্রয় নিয়ে এসব লিখতেন, তাও মেনে নেওয়া যেত। কিন্তু কথাগুলো এমনভাবে লেখা রয়েছে, মনে হচ্ছে এটাই সত্যি। পড়ুয়াদের কাছে এই অংশটি বুঝিয়ে বলাও খুব কঠিন। তারা যদি এই ঘটনার প্রমাণ চায়, তাহলে আমরা কী করব? পাঠ্য়বইয়ের এই অংশটিকে কার্যত স্বীকৃতি দিয়েছেন কর্ণাটকের স্কুলশিক্ষামন্ত্রী বি সি নাগেশ। তিনি বলেছেন, “সাভারকার একজন মহান স্বাধীনতা সংগ্রামী। যতই প্রশংসা করা হোক না কেন, তাঁর পক্ষে তা যথেষ্ট নয়। ওই পাঠ্যাংশে যা লেখা হয়েছে,তা একদম ঠিক।”

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...