Friday, June 26, 2026

পাকিস্তানের বিরুদ্ধে একাধিক রেকর্ড ভারতীয় বোলারদের 

Date:

Share post:

রবিবার পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির গড়লেন ভারতীয় বোলার ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। এশিয়া কাপে (Asia Cup) পাকিস্তানের বিরুদ্ধে ৪ উইকেট নিতেই রেকর্ড গড়লেন তিনি। প্রথম ভারতীয় বোলার হিসাবে পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ ক্রিকেটে চার উইকেট নিলেন ভুবনেশ্বর। রবিবারের ম্যাচে ডানহাতি এই জোরে বোলার এই কীর্তি গড়েছেন মাত্র ২৬ রান খরচ করে।

পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সে পর ভুবনেশ্বর কুমার বলেন,” বোলিং শুরু করার আগে মনে হয়েছিল অল্প হলেও সুইং পাব। কিন্তু একটুও সুইং পাইনি। উইকেটে কিছুটা বাউন্স ছিল। আমরা আগেই ঠিক করেছিলাম উইকেটে বল রাখার চেষ্টা করব। পরে একটু খাটো লেংথে বল করার কথা ভাবি। ভালো লাগছে দলের হয়ে এরকম পারফরম্যান্স করতে পেরে। আগামী ম‍্যাচেও সেই ধারাই বজায় রাখতে চাই।”

ভুবনেশ্বর কুমারের রেকর্ডের পাশাপাশি রবিবার আরও একটি নজির তৈরি হয়েছে। পাকিস্তানের ১০টি উইকেটই নিয়েছেন ভারতের জোরে বোলাররা। হার্দিক পান্ডিয়া নিয়েছেন ৩ উইকেট। ২টি উইকেট অর্শদীপ সিং। ১৯ রান দিয়ে ১টি উইকেট নেন আবেশ খান। এই প্রথম ২০ ওভারের কোনও ম্যাচে বিপক্ষের ১০টি উইকেটই তুলে নিলেন ভারতের জোরে বোলাররা।

আরও পড়ুন:পাকিস্তানকে হারিয়ে হার্দিকের প্রশংসায় মাতলেন রোহিত

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...