Tuesday, June 23, 2026

বিমান, ট্রেনের কনফার্ম টিকিট, হোটেল বুকিং বাতিলের উপর জিএসটি বসালো কেন্দ্র

Date:

Share post:

চিড়ে, মুড়ি, দই- এর পর এবার রেল, বিমানের টিকিট বা হোটেল বুকিং বাতিল করার জন্য পণ্য ও পরিষেবা কর বা জিএসটি(GST) দিতে হবে। রেলের ক্ষেত্রে প্রাথমিকভাবে প্রথম শ্রেণি বা এসি কোচের নিশ্চিত টিকিট(Train Ticket) বাতিলের সময় জিএসটি দিতে হবে।

কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের ট্যাক্স রিসার্চ ইউনিট দ্বারা জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, বুকিং টিকিট একটি ‘চুক্তি’, যার অধীনে পরিষেবা প্রদানকারী (আইআরসিটিসি /ভারতীয় রেলওয়ে) গ্রাহককে পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। বাতিলকরণ চার্জ সেই চুক্তি লঙ্ঘনের পরিবর্তে একটি অর্থপ্রদান, তাই জিএসটি দিতে হবে। এই ধরনের যে কোনও পরিস্থিতিতে নিশ্চিত টিকিট বাতিল করা হলে এখন বাতিলকরণ চার্জের উপর ৫ শতাংশ জিএসটি দিতে হবে। বিমানের টিকিট বাতিলের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।

উল্লেখ্য, ট্রেনের নির্ধারিত প্রস্থানের ৪৮ ঘন্টা বা তার বেশি আগে টিকিট বাতিল হলে ভারতীয় রেলওয়ে বাতিলের জন্য ২৪০ টাকা চার্জ করে। এক্ষেত্রে এখন দিতে হবে ২৫২ টাকা। ট্রেনের নির্ধারিত প্রস্থানের ৪৮ ঘন্টা থেকে ১২ ঘন্টা আগে নিশ্চিত টিকিট বাতিল করা হলে, টিকিটের পরিমাণের ২৫ শতাংশ বাতিল ফি হিসাবে চার্জ করা হয়।

Related articles

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...