Friday, March 20, 2026

হাসপাতালের বিল বকেয়া, আটকে রাখার অভিযোগ পাকিস্তানের প্রাক্তন অলিম্পিয়ান মনজুর হুসেনের দেহ

Date:

Share post:

বিল বকেয়া থাকায় পাকিস্তানের (Pakistan) প্রাক্তন অলিম্পিয়ান মনজুর হুসেনের (Manzoor Hussain) মৃতদেহ দীর্ঘক্ষণ আটকে রাখার অভিযোগ উঠল লাহোরের একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। এই ঘটনা জানতে দ্রুত ব‍্যবস্থা নিয়ে বকেয়া মিটিয়ে মনজুর হুসেনের দেহ পরিবারের হাতে তুলে দেয় পাকিস্তান হকি ফেডারেশন।

জানা যাচ্ছে, হৃদযন্ত্রে সমস্যা নিয়ে সোমবার ভোরে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল প্রাক্তন অলিম্পিয়ান মনজুর হুসেনকে। সেখানে তাঁর অবস্থা আরও খারাপ হয়। কয়েক ঘণ্টা পরেই মৃত্যু হয় তাঁর। মৃত‍্যুকালে বয়স হয়েছিল ৬৪ বছর। চিকিৎসকরা মৃত্যুর শংসাপত্র দেওয়ার পরেও দেহ ছাড়তে চাননি হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁদের দাবি, চিকিৎসার পুরো খরচ মেটানো হয়নি। মনজুর হুসেনের পরিবার বিষয়টি জানায় পাকিস্তান হকি সংস্থাকে। গোটা ঘটনাটি জানতে পেরে পদক্ষেপ নেয় পাকিস্তান হকি ফেডারেশন।

এই নিয়ে সংস্থার এক আধিকারিক বলেন, “চিকিৎসার বকেয়া না মেটানো হাসপাতাল কর্তৃপক্ষ প্রাক্তন হকি খেলােয়াড়ের মনজুর হুসেনের দেহ কয়েক ঘণ্টা আটকে রেখেছিল। পরে পাকিস্তান হকি ফেডারেশন বিষয়টি সামলে নেয়। পাঁচ লক্ষ টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়। তারপরেই তাঁর দেহ স্বজনদের হস্তান্তর করা হয়।”

মনজুর হুসেনের হাত ধরে বিশ্বের দরবারে গর্বিত হয়েছিল পাকিস্তান। যিনি পাক হকিকে সাফল্যের শিখর নিয়ে গিয়েছিলেন। যিনি অলিম্পিক্সে পাকিস্তানের সোনাজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। পাকিস্তানের হকি দলের হয়ে ১৯৭৬ ও ১৯৮৪ সালের অলিম্পিক্স খেলেছিলেন মনজুর হুসেন। সেবছর অলিম্পিক্সে ১৯৭৬ সালে ব্রোঞ্জ এবং ১৯৮৪ সালে সোনা জিতেছিল পাকিস্তান। এছাড়াও ১৯৭৮ ও ১৯৮২ সালে পাকিস্তানের বিশ্বকাপ জয়ী হকি দলেরও সদস্য ছিলেন মনজুর হুসেন। এছাড়াও ১৯৭৮ এবং ১৯৮২ এশিয়ান গেমসে সোন জয়ী দলের সদস্য ছিলেন তিনি।

আরও পড়ুন:বুধবার ডুরান্ড কাপে বাগানের সামনে নৌসেনা, প্রতিপক্ষকে সমীহ বাগান কোচের

 

Related articles

বিজেপিতে পরিবারতন্ত্র! বিধানসভার ৩ আসনে প্রার্থী অধিকারী-ভাইরা

স্বজনপোষণ নিয়ে বিরোধীদের খোঁচা দেওয়া বিজেপির (BJP) রন্ধ্রে রন্ধ্রে পরিবারতন্ত্র। আর সেই স্রোতে গা ভাসালেন রাজ্যের বিরোধী দলনেতা...

নয়া অর্থবর্ষে মিলবে ৭৪০০ টাকা, সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধির ঘোষণা রাজ্যের  

নতুন অর্থবর্ষের শুরুতেই সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। ২০২৫–২৬ অর্থবর্ষে তাঁদের বার্ষিক অ্যাড-হক বোনাস বাড়িয়ে...

কমিশন দেখতে পেয়ে SP না করে দেয়: খাকি উর্দি পরে সরস খোঁচা কুণালের

সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত প্রথম ছবি 'কর্পূর'। আবার সদ্য প্রকাশিত হয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা যেখানে তিনি বেলেঘাটা...

আরজি কর মামলায় গতি, নতুন বেঞ্চ গঠন হাইকোর্টে 

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন করে মোড় নিল আইনি প্রক্রিয়া। এই...