Friday, June 26, 2026

DA-র দাবিতে কর্মবিরতি সরকারি কর্মীদের, শুনানি জারি রাখতে নিজেই উদ্যোগী প্রধান বিচারপতি

Date:

Share post:

দিন কয়েক আগেই বকেয়া DA মেটানোর দাবিতে মঙ্গলবার দু’ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছিল একাধিক সরকারি কর্মচারি সংগঠন।ঘোষিত এই কর্মসূচিতে হাইকোর্টের কাজ যাতে কোনওভাবেই ব্যাহত না হয় সেজন্য আগে থেকেই সব মামলার ফাইল আর্দালিদের দিয়ে নিজের টেবিলে তুলে নিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।

বকেয়া DA অবিলম্বে মেটানোর দাবিতে দীর্ঘদিন ধরেই সরব রাজ্য সরকারি কর্মচারীরা।মহার্ঘভাতা যাতে দ্রুত মেটানো হয় সেই দাবিতে মঙ্গলবার দু’ঘণ্টার কর্মবিরতি পালন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকারি কর্মীরা। এদিন সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত কর্মবিরতির ডাক দিয়েছে একাধিক সরকারি কর্মচারি সংগঠন। সেই অনুযায়ী বকেয়া DA মেটানোর দাবিতে হাইকোর্টের (Calcutta High Court) কর্মীরা বেলা সাড়ে ১১ টা থেকে কাজ বন্ধ করেন।

আরও পড়ুন- মহিলা সুরক্ষায় সবচেয়ে নিরাপদ কলকাতা, অপরাধের শীর্ষে দিল্লি! বলছে কেন্দ্রীয় রিপোর্ট

অথচ সকাল থেকে অন্যান্য দিনের মতো প্রতি এজলাসে কাজকর্ম শুরু হয়। কিন্তু, ঘড়ির কাঁটায় সাড়ে এগারোটা বাজতেই একে একে কর্মীরা এজলাস ছাড়েন। বর্তমানে মামলা শোনার জন্য উপস্থিত রয়েছেন বিচারপতিরা। তবে কোনও কোর্ট অফিসার না থাকায় হাইকোর্টের কাজকর্ম ব্যাহত হচ্ছে।এদিন প্রধান বিচারপতি সব মামলার ফাইল আর্দালিদের দিয়ে নিজের টেবিলে তুলে নিয়েছেন অর্থাৎ এবার নিজেই পরপর মামলা ডেকে শুনানি চালাতে চান তিনি। উল্লেখ্য, গত ২২ মে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় দেয় তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘভাতা মিটিয়ে দিতে হবে। ১৯ অগাস্ট সেই সময়সীমা শেষ হয়েছে। DA নিয়ে হাইকোর্টের এই নির্দেশ পুনর্বিবেচনার আবেদন জানিয়ে ফের একবার আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...