Friday, June 26, 2026

অভিষেকের শ্যালিকাকেও সমন ইডির, হাইকোর্টের দ্বারস্থ মেনকা

Date:

Share post:

কয়লাপাচার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকেও নোটিশ পাঠাল ইডি। সেই নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেকের শ্যালিকা। মঙ্গলবার দুপুর আড়াইটায় বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চে এই মামলার শুনানি রয়েছে।

আরও পড়ুন:মুখ্যমন্ত্রীর কথাই সত্যি হল, অভিষেককে সমন পাঠাল ইডি

এদিন কয়লা পাচার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর তাঁর শ্যালিকাকে নোটিশ পাঠায় ইডি। তাঁকে ৫ সেপ্টেম্বর দিল্লিতে ইডির দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে  কয়লাকাণ্ডের তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকাকে পৌনে তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে সিবিআই।যদিও সেইসময় কয়লা-কাণ্ডে তাঁর বিরুদ্ধে ঠিক কী অভিযোগ তা স্পষ্ট নয়। শুধুমাত্র তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য খতিয়ে দেখা হয়।

অন্যদিকে, মুখ্যমন্ত্রীর আশঙ্কাকে সত্যি করেই মঙ্গলবারই কয়লা-কাণ্ডে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠিয়েছে ইডি। আগামী শুক্রবার সকাল ১১টায় তাঁকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। এরইমধ্যে তাঁর শ্যালিকাকেও নোটিশ পাঠানো হয়েছে। সেই নোটিশকে চ্যালেঞ্জ জানিয়েছেন মেনকা। আজ শুনানিতে হাইকোর্ট কি রায় দেয়, সেটাই দেখার।


 

 

 

বিস্তারিত আসছে….

Related articles

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...