Saturday, April 4, 2026

‘সমত্র নারী পূজ্যতে’, নারীর সমানাধিকারের দাবিতে সোচ্চার সন্তোষপুর আগন্তুক

Date:

Share post:

অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। এই ভাবনা থেকে ‘সমত্র নারী পূজ্যতে’ শীর্ষক অনুষ্ঠানে নারী শক্তির প্রকাশ ঘটাল সন্তোষপুর আগন্তুক। যুগ যুগ ধরে নারীরা সমাজে শোষিত ও অবহেলিত হয়ে আসছে। পুরুষশাসিত সমাজ ব্যবস্থায় ধর্মীয় গোঁড়ামি, সামাজিক কুসংস্কার, কুপমন্ডুকতা, নিপীড়ন ও বৈষম্যের বেড়াজালে তাকে সর্বদা রাখা হয়েছে অবদমিত। গৃহস্থালী কাজে ব্যয়িত নারীর মেধা ও শ্রমকে যথাযথ মূল্যায়ন করা হয়নি। সেই কথাই স্মরণ করিয়ে নারীর সমানাধিকারের দাবি তুলে সল্টলেকের পূর্বশ্রী অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জনজাগরণের বার্তা দিল সন্তোষপুর আগন্তুক।

“তোমাদের কন্যাগুলিকে শিক্ষা দিয়া ছাড়িয়া দাও, নিজেরাই নিজেদের অন্নের সংস্থান করুক”, এই কথাটিই বারবার উঠে এসেছে বিপ্রদাস ভট্টাচার্য, ডঃ মল্লিকা ব্যানার্জি, ডঃ উমা চট্টোপাধ্যায়, সাহানা নাগ চৌধুরীদের বক্তবে্য। ভারত সরকারের সাংস্কৃতিক মন্ত্রালয় ও ইজেডসিসির সহযোগিতায় এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইজেডসিসির ডিরেক্টর গৌরী বসু। ন্যাশনাল স্কলার কথক শিল্পী সায়নী চাওড়ার নেতৃত্বে পরিবেশিত হয় নৃত্য কোলাজ ‘মেরা ভারত’। ছিল একসুরে ১৫ শিল্পীর বেহালাবাদন ও সঙ্গীতানুষ্ঠান। বেথুন কলেজিয়েট, কমলা গালর্স-সহ কয়েকটি স্কুলের অধ্যাপক ও পড়ুয়াদের সংবর্ধনা দেন সংস্থার সভাপতি স্বর্ণালী পাল। অরিজিৎ মুখার্জির ভাবনায় পুরো অনুষ্ঠানের প্রয়োগে ছিলেন টুসি নস্কর, তিমিরবরণ সাহা ও সায়নজিৎ ঘোষ। মহিলাদের সাফলে্যর কথায় অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বাচিক শিল্পী ইন্দ্রাণী ভট্টাচার্য।

আরও পড়ুন- আসানসোল জেলে অনুব্রত-সায়গলকে জিজ্ঞাসাবাদ, CBI-এর সামনে মুখে কুলুপ দু’জনেরই

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...