Monday, April 6, 2026

বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি গৌতম আদানি, অনেক পিছিয়ে আম্বানী

Date:

Share post:

বিশ্বের ধনীতম ব্যক্তির তালিকায় তিন নম্বরে উঠে এলেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানির নাম। সম্পদের নিরিখে চিনের ধনকুবের জ্যাক মা-কেও ছাড়িয়ে গেছেন তিনি। এখন টেসলা কর্তা ইলন মাস্ক ও অ্যামাজন কর্তা জেফ বেজোসের পরেই রয়েছে ভারতের গৌতম আদানির নাম।এশিয়ার ধনীতম ব্যক্তি মুকেশ আম্বানী এই তালিকায় প্রথম দশের বাইরেই রয়েছেন।

আরও পড়ুন:DA-র দাবিতে কর্মবিরতি সরকারি কর্মীদের, শুনানি জারি রাখতে নিজেই উদ্যোগী প্রধান বিচারপতি

প্রতি বছরের মত  ব্লুমবার্গ বিলিয়নেয়ারের প্রকাশিত তথ্য অনুযায়ী আদানি বিশ্বের ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম। লুই ভিতোঁর প্রধান বার্নার্ড আর্নল্টকে পিছনে ফেলে তিন নম্বরে উঠে এসেছেন তিনি। তাঁর সম্পত্তির মোট পরিমাণ ১৩ হাজার ৭০০ কোটি  মার্কিন ডলার।  অন্যদিকে, টেসলা কর্তা মাস্কের সম্পত্তি ২৫ হাজার ১০০ কোটি মার্কিন ডলার ও অ্যামাজন কর্তা বেজোসের সম্পত্তি ১৫ হাজার ৩০০ কোটি মার্কিন ডলার। এতদিন তৃতীয় স্থানে ছিলেন লুই ভিটেনের সহ-প্রতিষ্ঠাতা বার্নার্ড আর্নল্ট। তাঁকেই টপকে গেলেন গৌতম আদানি।

মূলত বন্দর সংক্রান্ত শিল্পের সঙ্গে যুক্ত হলেও এখন বিভিন্ন ক্ষেত্রে শাখা বিস্তার করেছে। আদানি গোষ্ঠী ইস্পাত, পুনর্ব্যবহারযোগ্য শক্তি-সহ অন্যান্য ক্ষেত্রে ব্যবসায়িক সুযোগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার সংস্থা ‘পস্কো’র সঙ্গে চুক্তি করেছে। তাপবিদ্যুৎ এবং গ্রিন এনার্জি ফিল্ডেও ব্য়বসা বাড়িয়েছে আদানি গ্রুপ। পলিভিনিল ক্লোরাইড প্ল্যান্ট তৈরিও শুরু করেছে আদানি গোষ্ঠী। কয়লা থেকে পলিভিনিল ক্লোরাইড উৎপাদন করার লক্ষ্যে গুজরাতের মুন্দ্রায় তৈরি হবে এই প্ল্যান্ট। তাছাড়া দীর্ঘ দিন ধরেই পুনর্নবীকরণযোগ্য শক্তির বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ নিয়েও ভাবনাচিন্তা রয়েছে তাঁর।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...