Tuesday, April 7, 2026

বুধবার ডুরান্ড কাপে বাগানের সামনে নৌসেনা, প্রতিপক্ষকে সমীহ বাগান কোচের

Date:

Share post:

বুধবার ডুরান্ড কাপের (Durand Cup) গ্রুপ লিগে ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে খেলতে নামছে এটিকে মোহনবাগান (ATK Mohunbagan)। ডুরান্ড কাপে নৌসেনার বিরুদ্ধে শেষ ম্যাচ বাগানের। ডুরান্ড কাপে কোয়ার্টার ফাইনালের রাস্তা কঠিন বাগান ব্রিগেডের। কারণ মুম্বই সিটি এফসি ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে রাজস্থান ইউনাইটেডকে। তিন ম্যাচে সাত পয়েন্ট পাওয়া মুম্বইয়ের কোয়ার্টার ফাইনালের টিকিট কার্যত নিশ্চিত। এই ম্যাচে চোখ ছিল সবুজ-মেরুন শিবিরেরও। তাই এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে, তাতে বুধবার নৌসেনার বিরুদ্ধে জিততেই হবে লিস্টন কোলাসোদের।

রবিবার ডার্বি জয়ের পরের দিন থেকেই অর্থাৎ সোমবার থেকেই ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে প্রস্তুতি শুরু করে দিয়েছেন বাগান কোচ জুয়ান ফেরান্দো। নৌসেনাকে হালকা ভাবে নিতে নারাজ সবুজ-মেরুন কোচ।

 

এদিন এটিকে মোহনবাগান মিডিয়ায় টিমকে আগামীকালের ম‍্যাচ নিয়ে জুয়ান বলেন,” ইন্ডিয়ান নেভি শক্তিশালী দল। ওরা ইমামি ইস্টবেঙ্গলের সঙ্গে ড্র করেছে। মুম্বই সিটি এফসির বিরুদ্ধেও ভালো লড়াই দিয়েছে। কঠিন ম‍্যাচ। ওরা আক্রমণে ঝাঁপায়। সংঘবদ্ধ ফুটবল খেলে। আমাদের ওপর চাপ বেশি কারণ আমাদের এই ম‍্যাচ জিততেই হবে।”

চলতি ডুরান্ড কাপে গোলের অসংখ্য সুযোগ তৈরি করেও গোলের দরজা খুলতে ব‍্যর্থ হচ্ছে জুয়ান ফেরান্দোর দল। তবে তা নিয়ে ভাবতে নারাজ বাগান কোচ। এই নিয়ে জুয়ান বলেন,” শেষ তিনটি ম‍্যাচে আমরা প্রচুর গোল নষ্ট করেছি বা জয় পাইনি। তবে এই নিয়ে চিন্তিত নই। আমি ভাবতাম যদি সুযোগ না তৈরি হত তাহলে। ভুল শুধরে নেওয়া প্রস্তুতি চলছে। ঠিক সময়ে দল নিজের ক্ষমতায় শীর্ষে পৌঁছে যাবে।”

এদিকে পরপর ম‍্যাচ খেলা যে সমস্যার তা বলতে শোনা গেল জুয়ানের গলায়। তিনি বলেন,” মাত্র আটচল্লিশ ঘন্টার মধ‍্যে আবারও একটা ম‍্যাচ খেলব। এরকম আদ্রতার মধ‍্যে এত কম সময়ে খেলাটা সমস‍্যার। তবে আমরা তৈরি।’

আরও পড়ুন:দুপুরে শহরে পা রাখলেন বাগানের নতুন বিদেশি দিমিত্রি পেত্রাতোস

 

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...