Monday, April 6, 2026

পেপার ওয়েট নিয়ে এজলাসে যাই না: ৯ বিচারপতির শপথে ‘অভয়বার্তা’ অরুণাভর

Date:

Share post:

এবার অন্য বার্তা আইনজীবী তথা হাই কোর্ট বার সভাপতি অরুণাভ ঘোষের। বুধবার, হাই কোর্টে নতুন ৯ বিচারপতির শপথ গ্রহণ করেন। সেই অনুষ্ঠানে তিনি বলেন, “দয়া করে আইনজীবীদের ভয় পাবেন না। আমরা পেপার ওয়েট নিয়ে এজলাসে মামলা করতে যাই না। আমরা যুক্তি নিয়ে মামলা লড়তে যাই। সবাই যদি পেপার ওয়েট নিয়ে যায় তাহলে এত পেপার কোথা থেকে পাওয়া যাবে?”

গত কয়েকদিন ধরেই হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ‘ঠাণ্ডা লড়াই’ চলছে আইনজীবী অরুণাভ ঘোষের। সোমবার, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Abhijit Ganguly) নাম না করে নজিরবিহীন আক্রমণ করেন আইনজীবীদের একাংশ। কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির এজলাসে বহু আইনজীবীর সঙ্গে হাই কোর্টের বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অরুণাভ ঘোষ (Arunabha Ghosh) এই বিষয়ে নালিশ করেন। এই বিষয় নিয়ে এদিন, বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘কয়েকজন আইনজীবী আমার বিরুদ্ধে প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন। আমি অবাক! চিঠিতে লেখা হয়েছে একটি নির্দিষ্ট দলের বিরুদ্ধে কাজ করছি। অথচ ওই চিঠিতে কেউ লিখল না আমার জন্য কত জন দুর্নীতিগ্রস্ত মানুষ জেলে রয়েছেন, গ্রেফতার হয়েছেন।’’ মঙ্গলবার বিচারপতি অভিযোগ করেন, ১৮ অগাস্ট কোর্ট রুমে পেপার ওয়েট ছিল। সেই কারণেই তিনি কোর্ট প্রক্রিয়া ভিডিওগ্রাফি করতে বলেন। “সেদিন এজলাসে ভিড়ের পিছন দিকে পেপার ওয়েট নিয়ে দাঁড়িয়েছিল। এই কারণে আমি সেদিন ভিডিওগ্রাফি করতে বলেছিলাম। জ্যাঠা মশাই এসে বলে গেলেন, সেটাই শেষ কথা হয়ে গেল!”

এরপর, এদিন পেপার ওয়েট প্রসঙ্গ তুলে অরুণাভ ঘোষের অভয়বার্তা নিয়ে আলোচনা তুঙ্গে।

 

Related articles

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...

বন্ধুর মৃত্যুতে বড়ো সিদ্ধান্ত! ম্যাজিক মোমেন্টস ছাড়লেন অম্বরীশ

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee) মর্মান্তিক মৃত্যুর পর ঠিক এক সপ্তাহ পেরোতেই মুখ খুললেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য...