Sunday, April 12, 2026

লেনি- কিয়ানের গোল, নৌ সেনাকে হারিয়ে ডুরান্ড কাপে ভেসে রইল এটিকে মোহনবাগান

Date:

Share post:

মোহনবাগান ২   নৌসেনা ০

ডুরান্ড কাপে টিকে থাকল মোহনবাগান। বুধবার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ভারতীয় নৌসেনাকে ২-০ গোলে হারাল তারা। সবুজ-মেরুনের দুই গোলদাতা লেনি রডরিগেজ এবং কিয়ান নাসিরি। এই জয়ের ফলে ‘বি’ গ্রুপে চার ম্যাচে সাত পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে জুয়ান ফেরান্দোর দল। প্রথম স্থানে থাকা মুম্বই সিটি এফসি-র পয়েন্টও ৭। এক ম্যাচ বাকি থাকতেই তারা কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছে।

মোহনবাগান গুরুত্ব দিচ্ছে ৭ সেপ্টেম্বর যুবভারতীতে এএফসি কাপের আন্তঃআঞ্চলিক সেমিফাইনালকে। তাই এদিন বিদেশিহীন ভারতীয় দল নামিয়েছিলেন জুয়ান। লক্ষ্য, সেরা খেলোয়াড়দের এএফসি কাপের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ফিট রাখা। ডার্বিতে যাঁরা খেলেননি এবং দলের কিছু তরুণ ফুটবলার মূলত এদিন সুযোগ পান। রবি রানা, অভিষেক সূর্যবংশী, হানামতে, লেনি, কিয়ান, ফারদিন আলি মোল্লারা এদিন সবুজ-মেরুন জার্সি গায়ে খেলেন। বিপক্ষ নৌসেনা দলেও কোনও বিদেশি নেই।

প্রথমার্ধে ১৮ মিনিটে মোহনবাগানকে এগিয়ে দেন লেনি। বক্সের মধ্যে থেকে বুদ্ধিমত্তার সঙ্গে গোল করেন গোয়ার ফুটবলার। ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কিয়ান। ফারদিনের পাশ থেকে জামশিদ নাসিরির পুত্র সামনে বিপক্ষ গোলকিপারকে পেয়ে গোল করতে ভুল করেননি। গোলকিপারকে টপকেই অনবদ্য গোল করেন কিয়ান। তবে দুর্দান্ত খেলেন তরুণ বাঙালি স্ট্রাইকার ফারদিন। তাঁর একটি শট ক্রসবারে লেগে ফেরে। নৌসেনাকে হারালেও শেষ আটের লক্ষ্যে মোহনবাগানের ভাগ্য এখন তাদেরই হাতে। শুক্রবার নৌসেনা দল রাজস্থানকে হারালে বা ড্র করলে মোহনবাগান পৌঁছে যাবে কোয়ার্টার ফাইনালে। কিন্তু ম্যাচে রাজস্থান জিতলে ছিটকে যাবে জুয়ানের দল।

আরও পড়ুন- হাইকোর্ট চত্বরে ‘জাগোবাংলা’র স্ট্যান্ড উদ্বোধন, উচ্ছ্বসিত সবাই

Related articles

বিহারে ভোট পেতে ১০ হাজার, ভোট-শেষে ফেরতের নোটিশ! অভিযোগে শিলমোহর অভিষেকের

২০২৬ নির্বাচনের আগে বাংলায় এসে বিজেপির নেতারা ভুরি ভুরি প্রতিশ্রুতি রোজ রোজ দিচ্ছেন। আর তার পাল্টা বাংলার শাসকদল...

কিংবদন্তি আশা ভোঁসলের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

৯২ বছর বয়সে প্রয়াত প্রবাদপ্রতিম সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে (Asha Bhosle)। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

বিদায়! পৃথিবী ছেড়ে সুরলোকে আশা, কিংবদন্তির প্রয়াণে এক যুগের অবসান

থেমে গেল 'পিয়া তু- র ঝংকার, কথা হয়েছিল আরও কিছুদিন এভাবেই সুরের সফরে গান গাওয়ার। কিন্তু আজ সব...

IPL: কঠিন সময়ে স্বস্তির খবর, ফিট সার্টিফিকেট পেলেন নাইট তারকা

টানা চার ম্যাচে জয়হীন, লিগ টেবলেও সবার নীচে, কঠিন সময়েও স্বস্তির খবর কেকেআরে(KKR)। অবশেষে ফিট সার্টিফিকেট পেলেন পাথিরানা।...