Monday, April 6, 2026

বিহারের পর মণিপুর, বিজেপি সরকার থেকে সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত নীতীশের

Date:

Share post:

এনডিএ-র সঙ্গে সম্পর্কে দাড়ি টেনে বিহারে বিজেপিকে বিরোধী আসনে পাঠিয়েছেন নীতীশ কুমার(Nitish Kumar)। একই সূত্রে এবার মণিপুরে(Manipur) বিজেপি সরকার(BJP Govt) থেকে সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন নীতীশ কুমার। জানা যাছে, শীঘ্রই মণিপুরে বিজেপি সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নেবে ‘জনতা দল ইউনাইটেড'(JDU)। বলার অপেক্ষা রাখে না এই নীতীশের এহেন সিদ্ধান্তে চাপে পড়বে মণিপুরে বীরেন সিংয়ের(Biren Singh) সরকার।

৬০ আসন বিশিষ্ট মণিপুর রাজ্যের রাজনৈতিক অঙ্ক অনুযায়ী এখানে একক সংখ্যাগরিষ্ঠ বীরেন সিংয়ের সরকার। মণিপুরে ৫৫ বিধায়কের সমর্থন রয়েছে এনডিএ-র পক্ষে। এখানে ৫ আসন নিয়ে বিরোধী শিবিরে রয়েছে শুধুমাত্র কংগ্রেস। ৭ আসন নিয়ে এই রাজ্যে এনডিএ জোটে ছিল জেডিইউ। যদিও নির্বাচনের সময়ে এনডিএ জোটে ছিল না নীতীশের দল। নির্বাচনের পর এনডিএ জোটে থাকার সিদ্ধান্ত নেয় তারা। এবার ভাঙতে চলেছে সেই জোট। সূত্রের খবর, সেরাজ্যের নেতাদের সঙ্গে দ্রুত বৈঠকে বসবেন নীতীশ। তারপরই সমর্থন প্রত্যাহারের কথা ঘোষণা করে দেওয়া হবে। সেটা হলে বিজেপি জোটের শক্তি অনেকটাই কমে যাবে। ৬০ আসনের বিধানসভায় এনডিএ নেমে আসবে ৪৮-এ। এর মধ্যে বিজেপির একার শক্তি ৩২। বাকি ছোট জোটসঙ্গীরা। তাদের মধ্যেও অনেকের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে। বিরোধীদের শক্তি বেড়ে হবে ১২। ফলে বিপদ সঙ্কেত জারি থাকবে মণিপুর রাজ্যে।

উল্লেখ্য, আরজেডির সঙ্গে জোট বেধে বিহারে বিজেপির ঘর ছেড়েছেন নীতীশ কুমার। ফের মুখ্যমন্ত্রী পদে বসেছেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকেও সমর্থন প্রত্যাহার করে পুরোপুরি বিজেপি বিরোধী অবতারে নেমে পড়েছেন জেডিইউ সুপ্রিমো। সব মিলিয়ে বিজেপি শাসিত মনিপুরে এবার বিজেপির চাপ বাড়তে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related articles

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...

বন্ধুর মৃত্যুতে বড়ো সিদ্ধান্ত! ম্যাজিক মোমেন্টস ছাড়লেন অম্বরীশ

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee) মর্মান্তিক মৃত্যুর পর ঠিক এক সপ্তাহ পেরোতেই মুখ খুললেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য...