Monday, April 6, 2026

উপত্যকায় জঙ্গি নাশকতার চাল বানচাল করল ভারতীয় সেনা

Date:

Share post:

বড় সাফল্য ভারতীয় সেনার। উপত্যকায় গুলির লড়াইয়ে মাত্র দু’দিনে পাঁচ জেহাদিকে নিকেশ করল নিরাপত্তারক্ষী বাহিনী।

আরও পড়ুন:কাশ্মীরে গ্রেফতার ৩ কুখ্যাত জঙ্গি, উদ্ধার গ্রেনেড ও পাকিস্তানি পতাকা

সামনেই জম্মু-কাশ্মীরের নির্বাচন। তার আগেই দাপট বেড়েছে জঙ্গিদের। তাই জোরকদমে অভিযান শুরু করেছে ভারতীয় সেনাও। জঙ্গিদমনে বুধবার রাত থেকে ভূস্বর্গের সোপর এলাকায় চিরুনিতল্লাশি চালানো হয়। বোমাই এলাকায় গা ঢাকা দেওয়া জঙ্গিরা প্রথমে সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। পালটা জবাব দেয় সেনারাও। দু’পক্ষের মধ্যে শুরু হয় গুলির লড়াই। গুলিতে দুই জেহাদি নিকেশ হয়। আহত হন স্থানীয় এক বাসিন্দাও।

জানা গিয়েছে, ওই দুই জঙ্গিই জইশ-ই-মহম্মদের সদস্য। দু’জনেই কাশ্মীরের বাসিন্দা। একজনের নাম মহম্মদ রফি, সে সোপরেরই বাসিন্দা। নিকেশ হওয়া অপর জঙ্গি কাইজার আসরাফ পুলওয়ামার বাসিন্দা। দু’জনের বিরুদ্ধেই বহু জঙ্গি হামলায় জড়িত থাকার অভিযোগ আছে। সেনা সূত্রের খবর, এই দুই জেহাদি আগামী দিনে উপত্যকায় বড়সড় নাশকতার ছক কষছিল।এই নিয়ে গতও দু’দিনে ৫ জেহাদির মৃত্যু হল ।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...