Friday, April 3, 2026

নজিরবিহীন সিদ্ধান্ত! ২০১৪ ও ২০১৭ সালের টেট চাকরিপ্রার্থীদের অভিযোগ শুনবে প্রাথমিক শিক্ষা পর্ষদ

Date:

Share post:

টেট চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! এবার টেট নিয়ে অভিযোগ জানানো যাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের গ্রিভান্স সেলে।তবে শুধু টেট নয়,আরও ১০ দফা অভিযোগ জানানোর ব্যবস্থা রাখা হয়েছে এই সেলে।এমনকী অভিযোগকারীদের সমস্ত তথ্যও গোপন রাখা হবে বলে জানিয়েছে শিক্ষা পর্ষদ।

আরও পড়ুন:বড় ঘোষণা! প্রতি বছর হবে টেট, মানা হবে ‘জিরো গ্রিভান্স’ নীতি: গৌতম পাল

প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর ,d.el.ed, ২০১৪ এবং ২০১৭ এর টেট,প্রাথমিকের নিয়োগ,শিক্ষকদের বদলি,বিভিন্ন সিলেবাস ও কর্মসূচি অর্থ্যাৎ প্রাথমিক স্কুল গুলো কে কেন্দ্র করে একাধিক ইস্যু নিয়ে চাকরিপ্রার্থীরা অভিযোগ জানাতে পারবেন। পাশপাশি গ্রিভান্স সেলে একাডেমিক ইস্যু,বিভিন্ন প্রশাসনিক ইস্যু ও অন্যান্য যে কোনো ধরনের অভিযোগ জানানো যাবে। তবে শুধু অভিযোগ নেওয়াই নয়,অভিযোগগুলো যাতে সমাধান করা যায় সেই বিষয়েও তৎপরতা শুরু করেছে পর্ষদ।

দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি জানিয়েছিলেন চাকরিপ্রার্থীদের অভিযোগ জানানোর জন্য গ্রিভান্স সেল চালু করা হবে। আর সেই কথামত কাজও করে দেখালেন তিনি। পর্ষদের এই সিদ্ধান্তে খুশি চাকরীপ্রার্থীরাও।

তবে নিয়োগ নিয়ে অভিযোগ এলে তা যত দ্রুত সমাধান করা যায়, সে নিয়ে ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদের সঙ্গে সঙ্গে কথা বলছেন শিক্ষা দফতরের আধিকারিকরা।সামগ্রিকভাবে গোটা বিষয়টি নিয়ে কিভাবে আরও সরলীকরণ করা যায় তা নিয়েও আলোচনা করছেন তাঁরা।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...