Tuesday, June 23, 2026

রঙিন হয়ে উঠেছে কলকাতার রাজপথ, ধুনুচি হাতে রাজপথে চন্দ্রিমা-কৃষ্ণারা

Date:

Share post:

রঙিন হয়ে উঠেছে কলকাতার (Kolkata) রাজপথ। আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে মূল মহামিছিল। বাংলার দুর্গাপুজোকে ইউনেস্কো (UNESCO)র হেরিটেজের মর্যাদা দেওয়াকে ধন্যবাদ জানাতে দুর্গাপুজোর ঠিক একমাস আগে আজ শহরজুড়ে বর্ণাঢ্য শোভাযাত্রা। বুধবার, নবান্ন থেকে এই বর্ণাঢ্য মিছিলে পা মেলাতে সবাইকে আহ্বান জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)।

দুপুর ২টো নাগাদ মূল পদযাত্রাটি শুরু হবে জোড়াসাঁকো থেকে। নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী। জেলায় জেলায় ধন্যবাদ জ্ঞাপক মিছিলে পা মেলাবে পুজো কমিটিগুলি। দল-মত নির্বিশেষে সবাইকে পদযাত্রায় সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই রাজপথে শুরু হয়েছে রংবেরঙের মিছিল। এমনকী, রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, বিধাননগর পুরসভার চেয়ারপার্সেন কৃষ্ণা চক্রবর্তী-সহ তৃণমূল নেত্রীদের রাজপথে ধুনুচি নাচ করতেও দেখা গিয়েছে।

রেড রোডের মূল মঞ্চেও অনুষ্ঠান শুরু করেছেন শিল্পীরা। পথে রয়েছেন সাংসদ মালা রায়, মন্ত্রী অরূপ বিশ্বাস, বাবুল সুপ্রিয়, শশী পাঁজা-সহ অন্যান্যদের। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে শুরু হয়ে কলুটোলা, বৌবাজার, চাঁদনি চক, ডোরিনা ক্রসিং, রানি রাসমণি অ্যাভিনিউ হয়ে পদযাত্রা পৌঁছবে রেড রোডে। উত্তর, দক্ষিণ, পূর্ব ও হাওড়া, মূলত এই ৪টি জোন থেকে পদযাত্রা শুরু হয়েছে। রেড রোডে থাকছে বাউল গানের আসর। যার মাধ্যমে তুলে ধরা হবে বাংলার লোক সংস্কৃতি। দুর্গাপুজোর এক মাস আগেই মহানগর জুড়ে শারদোৎসবের আবহ।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...