Wednesday, June 10, 2026

“গরুপাচার নিয়ে সময় মতো মুখ খুলব”, অনুব্রতের মন্তব্যে তোলপাড় রাজনৈতিক মহল

Date:

Share post:

“সময় মতো মুখ খুলব গরুপাচার নিয়ে। এখন কিছু বলব না।” বক্তা অনুব্রত মণ্ডল। তাঁর এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্য নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে। আজ, বৃহস্পতিবার বাম জমানায় মঙ্গলকোটে একটি পুরনো রাজনৈতিক হিংসা মামলায় বিধাননগর আদালতে হাজিরা দেওয়ার জন্য সকালেই আসানসোল জেল থেকে সল্টলেক নিয়ে আসা হয় অনুব্রত মণ্ডলকে।

শুনানি শেষে ফের তাঁকে আসানসোল সংশোধনাগারে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। এবং জেলে ঢোকার সময় সাংবাদিকদের তিনি গরুপাচার কাণ্ড নিয়ে এমন বিস্ফোরক মন্তব্য করেন। বলেন, এখনই কিছু বলতে চান না। সময় মতো বোমা ফাটাবেন।

এদিনই মঙ্গলকোট মামলার জন্য আসানসোল জেল থেকে কলকাতায় নিয়ে যাওয়ার সময়ও সাংবাদিকরা তাঁকে জিজ্ঞাসা করেন, “সামনেই তো পঞ্চায়েত নির্বাচন, কেমন হবে সেই ভোট? দিদিকে কিছু বলবেন?”সাংবাদিকের সেই প্রশ্নের জবাবেই অনুব্রত মণ্ডলের তাৎক্ষণিক প্রতিক্রিয়া, ”ব্যাপক”!
তা নিয়েও ব্যাপক হইচই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

Related articles

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...