Tuesday, February 24, 2026

মণীশের বাড়ি CBI হানার পরও গুজরাটে আমাদের ভোট বৃদ্ধি, আস্থা ভোটে জয়ে ‘আত্মবিশ্বাসী’ কেজরি

Date:

Share post:

চক্রান্ত করলেও লাভের লাভ কিছুই হলো না। বিজেপির (BJP) সমস্ত চক্রান্তকে (Conspiracy) মিথ্যা প্রমাণিত করে আস্থা ভোটে (Trust Vote) সহজ জয় পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Aravind Kejriwal) দল আম আদমি পার্টি (Aam Aadmi Party)। ৭০ আসনের দিল্লি বিধানসভায় (Delhi Assembly) আপের পক্ষে ভোট দিয়েছেন ৫৮ জন বিধায়ক। অন্যদিকে, বিজেপির (BJP) সমর্থনে ভোট দিয়েছেন ৮ জন বিধায়ক। বিজেপির অশ্বমেধের ঘোড়া থামিয়ে দিতে নিজেই আস্থা ভোটের ডাক দিয়েছিলেন কেজরি। আপ প্রধানের অভিযোগ, দিল্লিতে ব্যর্থ হয়েছে বিজেপির “অপারেশন লোটাস” মিশন (Operation Lotus)। সবরকম চেষ্টা চালালেও লাভের লাভ কিছুই করতে পারবে না গেরুয়া শিবির। আপের একজন বিধায়ককেও বিজেপি তাদের দলে ভাঙিয়ে নিয়ে যেতে পারেনি বলে অভিযোগ করেন দিল্লির মুখ্যমন্ত্রী। দলের সমস্ত বিধায়করা যে তাঁর পাশেই আছেন, তা প্রমাণ করতেই বিধানসভায় আস্থা ভোটের ডাক দেন কেজরিওয়াল।

বৃহস্পতিবার আস্থা ভোটে বিজেপিকে কার্যত নাস্তানাবুদ করে কেজরিওয়াল সাফ জানান, দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার (Manish Sisodia) বিরুদ্ধে অভিযোগ ওঠার পর গুজরাটে (Gujrat) আপের ভোট ৪ শতাংশ বেড়েছে। আর মণীশ যদি গ্রেফতার হন সেক্ষেত্রে গুজরাটে আপের ভোটের পরিমাণ আরও ৬ শতাংশ বাড়বে। আর সেই কারণেই গুজরাটে সহজেই সরকার গঠন করবে আম আদমি পার্টি। এদিন আস্থা ভোটের আগে বিধানসভায় ভাষণ দেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার পাশে দাঁড়িয়ে কেন্দ্রকে নিশানা করেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি অভিযোগ করেন, সবাই জানে যে মণীশকে গ্রেফতার করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের সেরকমই সার্টিফিকেট দিয়েছেন। এছাড়া গ্রেফতারি (Arrest) রাজনীতির অঙ্গ বলেই মত দিল্লির মুখ্যমন্ত্রীর। কেজরিওয়াল জানান, আমাদের ৬২ জন বিধায়ক রয়েছেন, তাঁদের মধ্যে দুজন বর্তমানে দেশের বাইরে এবং একজন জেলে রয়েছেন।

সম্প্রতি আবগারি নীতিতে অনিয়মের (Irregularities in Excise Policy) অভিযোগে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়ি সহ একাধিক জায়গায় হানা দেন সিবিআই (CBI) আধিকারিকরা। দীর্ঘ ১৪ ঘণ্টারও বেশি সময় ধরে চলে তল্লাশি অভিযান। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে হেনস্থার (Harrasment) অভিযোগ এনে সরব হয় আম আদমি পার্টির শীর্ষকর্তারা। এরপরই বিস্ফোরক অভিযোগ করেন সিসোদিয়া। তিনি জানান, মোটা অঙ্কের বিনিময়ে আপ ভেঙে বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাব আসে তাঁর কাছে। আর তিনি বিজেপিতে যোগ দিলেই তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগের তদন্ত বন্ধ হয়ে যাবে বলেও জানানো হয়। তবে মণীশ সিসোদিয়া সাফ জানান, আমি মহারানা প্রতাপের বংশধর, আমি রাজপুত। মাথা কেটে ফেলব কিন্তু দুর্নীতিবাজ, ষড়যন্ত্রকারীদের সামনে মাথা নত করব না। আর এরপরই অরবিন্দ কেজরিওয়াল বিজেপির বিরুদ্ধে দল ভাঙানোর অভিযোগ তুলে আস্থা ভোটের ডাক দেন দিল্লির মুখ্যমন্ত্রী।

spot_img

Related articles

প্রথম সমকামী প্রধানমন্ত্রী! কে এই রব জেটেন

এই প্রথম বার কোনও সমকামী প্রধানমন্ত্রী পেল নেদারল্যান্ডস (First Gay Prime Minister) রব জেটেন। ইতিহাস মাফিক দেশের কনিষ্ঠতম...

নাম বদলেও বঞ্চিত বাংলা, আমরা আদায় করে ছাড়ব! কেরালার নাম বদলে গর্জে উঠলেন মমতা

সব বিষয়েই বঞ্চিত বাংলা। সেই কারণে পশ্চিমবঙ্গের নাম বদলের দীর্ঘদিনের আর্জিকে উপেক্ষা করে কেরালার নাম বদলে অনুমেোদন দিল...

জমজমাট ‘দ্য ওয়েডিং অফ বিরোশ’, নারকেলের জল দিয়ে বিজয়-রশ্মিকার বিয়ের ওয়েলকাম ড্রিঙ্ক!

হাতে আর মাত্র দু-দিন, তারপরই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানা (Vijay Deverokonda-Rashmika Mandhana Wedding)।...

ডাক্তারি পরীক্ষা দিতে বলায় বাবাকে খুন! ড্রামে মিলল দেহাংশ

বারবার ডাক্তারি পরীক্ষা দিতে বলায় বাবাকে গুলি করে মারল ছেলে। এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের লখনউয়ে। তবে...