Tuesday, May 26, 2026

প্রশিক্ষণ শিবিরে আমন্ত্রণ না পেয়ে ক্ষুব্ধ অনুপম তোপ দাগলেন সুকান্তকে

Date:

Share post:

গেরুয়া শিবিরের তিনদিনের প্রশিক্ষণ শিবির নিয়ে তরজা যেন শেষ হচ্ছে না। প্রশিক্ষণ শিবিরে আমন্ত্রণ পেয়েও যখন অনেকে গড়হাজির, উল্টো দিকে আমন্ত্রণ না পেয়ে ক্ষুব্ধ দলের প্রাক্তন সাংসদ অনুপম হাজরা। দলের শীর্ষ নেতৃত্বের ওপর ক্ষোভপ্রকাশ করেছেন তিনি।

কলকাতার বিলাসবহুল বৈদিক ভিজেলে গত ২৯ অগাস্ট শুরু হয়েছিল বিজেপির তিনদিনের প্রশিক্ষণ শিবির।৩১ অগাস্ট ছিল তার শেষ দিন। এই প্রশিক্ষণ শিবিরে আমন্ত্রণ না পেয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছেন তিনি। প্রশিক্ষণ শিবিরে আমন্ত্রণের দায়িত্বে যে নেতৃত্বরা ছিলেন তাঁদের ওপর বেজায় চটেছেন অনুপম হাজরা। বিশেষ করে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ওপর বেজায় চটেছেন তিনি। তার সাফ কথা, নিজের আখের গোছাতে ব্যস্ত রাজ্য সভাপতি নিজের লোকদের জেলা সভাপতি করেছেন। নিজে বিরাট কিছু করতে পারছেন না, আমাকে জানানো উচিত ছিল। বোলপুরে বাইরে থেকে লোক এনে মিছিল করার দরকার ছিল না।

সেই কারণেই নাড্ডার কাছে অভিযোগ করেছেন বলে সূত্রের খবর।যদিও বৈদিক ভিলেজে তিন দিনের প্রশিক্ষণ শিবিরে আমন্ত্রণ পেয়েও গরহাজির ছিলেন একাধিক নেতা।এই বিষয়ে অনুপম বলেন, “ওঁরা কেন আসেননি বলতে পারব না। তবে আমার কাছে কোনও আমন্ত্রণপত্র আসেনি। কেন আসেনি, বাংলায় দলের পদাধিকারীরা সে সম্পর্কে ব্যাখা দিতে পারবেন যারা দায়িত্বে আছেন।”

এই মন্তব্য ঘিরে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অন্য ব্যাখ্যা দেন। তাঁর দাবি, অনুপম হাজরা অসুস্থ ছিলেন তাই তাঁকে আমন্ত্রণ করা হয়নি।বিষয়টি খোঁজ নিয়ে দেখব।

Related articles

বলিউডে বয়কট ‘ধুরন্ধর’ রণবীর! কিন্তু কেন?

ধুলোয় মিশে গেল ধুরন্ধর-এর সাফল্য। ১০০০ কোটিরও বেশি কামিয়ে তিনি এখন ভারতীয় সিনেমার এক নম্বর সুপারস্টার। কিন্তু আচমকাই...

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও মেডিক্যালে দালাল-রাজ ও রেফার হয়রানি! রাতারাতি অপসারিত সুপার

মুখ্যমন্ত্রীর পদে বসেই রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় অতি পরিচিত ‘রেফার’ সংস্কৃতি ও রোগীদের হয়রানি রুখতে ‘পইপই’ করে কড়া বার্তা...

উন্নয়ন, শিক্ষা ও দক্ষতা বৃদ্ধিতে জোর, ১১ জুন নীতি আয়োগের বৈঠকে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

১১ জুন নয়াদিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত হতে...

মঙ্গলে কল্যাণীতে শুভেন্দুর মেগা প্রশাসনিক বৈঠক, তিন জেলার কাজের খতিয়ান নিতে মুখোমুখি মুখ্যমন্ত্রী

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী। মঙ্গলবার কল্যাণীতে উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং হুগলি— এই তিন জেলা নিয়ে এক উচ্চপর্যায়ের...