Saturday, March 14, 2026

ফের বোলপুরে সিবিআই, কার নামে কত গাড়ি জানতে মরিয়া কেন্দ্রীয় সংস্থা

Date:

Share post:

অনুব্রত ঘনিষ্ঠদের বাড়িতে বুধবারই হানা দেয় সিবিআই। অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মণীশ কোঠারির বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এছাড়াও অনুব্রত ঘনিষ্ঠ কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর তাঁকে আটকও করেন সিবিআই আধিকারিকরা। পরে অবশ্য তাঁকে জেরায় কোনও অসঙ্গতি না পেয়ে সসম্মানে ছেড়েও দেওয়া হয়। এরপর ফের আজ বোলপুরে সাতসকালেই পৌঁছে যায় সিবিআই-এর পাঁচটি টিম। ফের কিসের তদন্তে বোলপুরে সিবিআই?

আরও পড়ুন:বোলপুরে অনুব্রত-ঘনিষ্ঠদের বাড়িতে সাতসকালেই সিবিআই হানা

বৃহস্পতিবার সকালে বীরভূমের আরটিও অফিসে হানা দেয় সিবিআই। কার নামে কত গাড়ি সেই তথ্য সংগ্রহ করতে আরটিও(RTO) -এর আধিকারিকদের কাছ থেকে নথি খতিয়ে দেখছেন তাঁরা। সিবিআই সূত্রের খবর, অনুব্রত মণ্ডল, সায়গাল হোসেন সহ অনুব্রত ঘনিষ্ঠ মণীশ কোঠারী, বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের কাছে কতগুলি গাড়ি আছে, তার তথ্য অনুসন্ধান করছেন সিবিআই আধিকারিকরা। এমনকি কারও কাছে কোনও ডাম্পার আছে কিনা, তা কোন রুটে চলছে সে সম্পর্কে তথ্য জানতে মরিয়া সিবিআই।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...