Tuesday, June 23, 2026

বোলপুরে অনুব্রত-ঘনিষ্ঠদের বাড়িতে সাতসকালেই সিবিআই হানা

Date:

Share post:

গরুপাচারকাণ্ডে তৎপর সিবিআই। বুধবার সাতসকালেই বোলপুরে অনুব্রত ঘনিষ্ঠ তিনজনের বাড়িতে হানা সিবিআইয়ের। তিনটি দলে ভাগ হয়ে তল্লাশি করছেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। তাঁদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

আরও পড়ুন:অনুব্রত মামলার বিচারককে হুমকি চিঠি, নাটকীয়ভাবে গ্রেফতার আইনজীবী

মঙ্গলবার আসানসোল আদালতে অনুব্রত মণ্ডল ও সায়গাল হোসেনকে জিজ্ঞাসাবাদের পর ফের আজ সকাল ঠিক সাড়ে ৭টায় বোলপুরের একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু করেন সিবিআই আধিকারিকরা। কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় বাড়িতে, সুদীপ রায় ও বোলপুরের উকিল পট্টিতে অনুব্রত ঘনিষ্ঠ দোলনকুমার দে-র বাড়িতেও চলছে সিবিআই অভিযান। সিবিআই সূত্রে দাবি, গরুপাচার মামলার তদন্তে উঠে এসেছে অনুব্রত-ঘনিষ্ঠ এই তিনজনের নাম। সেই কারণেই অভিযান। দাবি সিবিআই সূত্রে।

কাউন্সিলরের বাড়ির পাশাপাশি সুদীপ রায় বলে আর এক অনুব্রত-ঘনিষ্ঠ ব্যক্তির বাড়িতেও গিয়েছে সিবিআই। যদিও তাঁর পরিচয় এখনও সঠিক ভাবে পাওয়া যায়নি। সূত্রের খবর, তিনি বোলপুর পুরসভার কর্মী। এখানেই শেষ নয়,অনুব্রতের মন্ডলের চাটার্ড অ্যাকাউন্টেন্ট মণীশ কোঠারির বাড়িতেও সিবিআই আধিকারিকরা গিয়েছেন বলে খবর। সূত্রের খবর, তৃণমূল নেতার ঘনিষ্ঠ আরও বেশ কয়েকটি বাড়িতে যাওয়ার কথা রয়েছে তদন্তকারীদের।

মঙ্গলবার আসানসোলে জেলবন্দি অনুব্রতকে জেরা করেছেন সিবিআই আধিকারিকরা। গরু পাচার-কাণ্ডের তদন্তে নেমে অনুব্রতের মেয়ে এনহং তাঁর ঘনিষ্ঠদের একাধিক সম্পত্তির খোঁজ পেয়েছে সিবিআই। যদিও কোনও সম্পত্তি অনুব্রতর নামে এখনও পাওয়া যায়নি। তাই এবার ফের একবার অনুব্রতর ঘনিষ্ঠদের বাড়িতে অভিযান সিবিআইয়ের।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...