Sunday, June 28, 2026

আটক অনুব্রত ঘনিষ্ঠ কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়

Date:

Share post:

গরু পাচার কাণ্ডে সিবিআইয়ের হাতে আটক হলেন অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়। বুধবার সাতসকালে তাঁর বাড়িতে হানা দেয় সিবিআই। তারপর প্রায় দু’ঘণ্টা জিজ্ঞাসাবাদ ও তল্লাশি অভিযানের পর তাঁকে আটক করে সিবিআই। তাঁকে আপাতত বোলপুরের পূর্বপল্লীতে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়ার কথা থাকলেও আটক কাউন্সিলরকে তাঁর বাড়িতেই জিজ্ঞাসাবাদ করছে সিবিআই।

আরও পড়ুন:বোলপুরে অনুব্রত-ঘনিষ্ঠদের বাড়িতে সাতসকালেই সিবিআই হানা

বুধবার সাত সকালে বোলপুরে পৌঁছয় সিবিআইয়ের প্রতিনিধিদের চারটি দল। একটি দল যায় বোলপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। তিনি অনুব্রতর ঘনিষ্ঠ বলে দাবি সিবিআই-এর। মঙ্গলবার আসানসোল জেলে গিয়ে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদের পর বুধবার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যায় কেন্দ্রীয় তদন্তকারী দল। শুরু হয় তল্লাশি। জানা গেছে, বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে একটি ডায়রি ও সম্পত্তি সংক্রান্ত নথি উদ্ধার করেছে সিবিআই। তারপরই তাঁকে আটক করে পুলিশ।

সিবিআই সূত্রের খবর, কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় অনুব্রতর একাধিক সম্পত্তি দেখভাল করতেন। ভোলে ব্যোম ও শিবশম্ভু রাইস মিলেও নিয়মিত যাতায়াত ছিল এই কাউন্সিলরের। তাছাড়া এই কাউন্সিলরের সম্পত্তিও অস্বাভাবিক গতিতে গত কয়েক বছরে বেড়েছে বলে জানা গিয়েছে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...