Wednesday, April 8, 2026

হংকং-এর বিরুদ্ধে ম‍্যাচ জিতলেও দলের বোলিং নিয়ে ক্ষুব্ধ রোহিত

Date:

Share post:

বুধবার রাতে এশিয়া কাপে (Asia Cup) হংকং-কে (Hong Kong) ৪০ রানে হারিয়েছে ভারতীদল (India Team)। আর এই জয়ের ফলে ২০২২ এশিয়া কাপের সুপার ফোরে পৌঁছে গিয়েছে রোহিত শর্মা-বিরাট কোহলিরা। টিম ইন্ডিয়ার হয়ে ব‍্যাটিংলাইন ভালো লাগলেও, বোলিং নিয়ে ক্ষুব্ধ ভারত অধিনায়ক রোহিত শর্মা। বিশেষ করে আভেশ খান, আর্শদীপ সিং-এর বোলিং যে ভারত অধিনায়ক ক্ষুব্ধ, তা ম‍্যাচ শেষেই জানিয়ে দিলেন রোহিত।

ম‍্যাচ শেষে আবেশ খানের চার ওভারে ৫৩ রান, অর্শদীপ সিং-এর চার ওভারে ৪৪ রান নিয়ে সেই প্রসঙ্গে রোহিত বলেন, “আমরা ব্যাট করতে নেমে শুরুটা খুবই ভাল করেছিলাম। দিনের শেষে হংকংয়ের সামনে একটা বড় লক্ষ্যমাত্রা দিয়েছিলাম। তবে বোলিং বিভাগে আরও ভাল খেলা উচিত ছিল আমাদের।”

হংকং-এর বিরুদ্ধে ব‍্যাটে রান পেয়েছেন বিরাট কোহলি। ৫৯ রানে অপরাজিত থাকেন তিনি। অপরদিকে ৬৮ রানে অপরাজিত থাকেন সূর্যকুমার যাদব। সূর্যকুমারের ব‍্যাটিং-এর দাপট যে কোহলির হাফ সেঞ্চুরি কিছুটা ফিকে হয়ে যায় সেটা রোহিতের প্রশংসায় পরিষ্কার। সূর্যকুমারের ব‍্যাটিং নিয়ে রোহিত বলেন,”সূর্যকুমার যাদব যে ধরনের ইনিংস খেলেছেন, তার জন্য শব্দ কম পড়বে। দল ওর কাছ থেকে যা আশা করে, ও সেই রকম ভাবে নির্ভয়ে ব্যাটিং করে। ও এমন কিছু শট খেলেছে, যা কোনও বইয়ে কোথাও লেখা নেই।”

আরও পড়ুন:প্রকাশিত আইএসএল ২০২২-২৩ সূচি, প্রথম ম‍্যাচে কেরালার মুখোমুখি ইস্টবেঙ্গল

 

Related articles

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...

সিএবির টি২০ লিগে বাড়ল দল সংখ্যা, কঠিন সময়ে রাহানেকে পরামর্শ সৌরভের

আসন্ন মরশুমে আরও বড় কলেবড়ে হতে চলেছে বেঙ্গল প্রো টি২০ লিগ(Bengal Pro T20 League)। নতুন দল যুক্ত হল...

ভোটার তালিকা থেকে বাদ ৫০ লক্ষ! দুর্যোগ উপেক্ষা করেই কমিশনের বিরুদ্ধে অনশনে বাংলা পক্ষ

ভোটার তালিকায় নজিরবিহীন কোপ। প্রায় ৫০ লক্ষ বৈধ বাঙালির নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে এবার রণংদেহি মেজাজে...

কখন শুরু যুদ্ধ: কী কী হারাবে আমেরিকা, তথ্য পেশ ইরানের

একদিকে মার্কিন রাষ্ট্রপতি গরম গরম হুমকি দিচ্ছেন ইরানকে ধ্বংস করে দেওয়ার। অন্যদিকে মার্কিন মন্ত্রীরা বারবার দাবি করছেন সন্ধির...