Sunday, March 15, 2026

Bangladesh : ১০ হাজার ডলারের বেশি রাখতে পারবে না কোন ব্যক্তি, নির্দেশ দিল কেন্দ্রীয় ব্যাঙ্ক  

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা

বাংলাদেশে ক্রমশ তীব্র হচ্ছে ডলার সংকট (dollar crisis)। এই অবস্থার মোকাবিলা করতে একের পর এক উদ্যোগ গ্রহণ করেছে হাসিনা সরকার (Bangladesh Government)। এবার পরিস্থিতি সামাল দিতে একটি নয়া সার্কুলার জারি করা হয়েছে সে দেশের কেন্দ্রীয় ব্যাংকের (central bank)তরফে। যেখানে বলা হয়েছে এবার থেকে দেশে ১০ হাজার মার্কিন ডলারের অতিরিক্ত বিদেশী মুদ্রার নোট অর্থাৎ ডলার (Dollar) একমাসের বেশি সময় ধরে কেউ নিজের কাছে রাখতে পারবেন না।

বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে তাতে স্পষ্ট বলা হয়েছে বাংলাদেশের নাগরিকরা বিদেশ থেকে আনা ডলার নিজের কাছে বা অনুমোদিত ডিলার ব্যাংকে রেসিডেন্ট ফরেন কারেন্সি আমানত হিসাবে জমা রাখতে পারেন। প্রয়োজনে পরবর্তী বিদেশ যাত্রায় এই মুদ্রা সঙ্গে নিয়েও যেতে পারেন। পাশাপাশি সার্কুলারে বলা হয়েছে ১০ হাজার মার্কিন ডলারের অতিরিক্ত পরিমাণ আনা বৈদেশিক মুদ্রা বিদেশ থেকে বাংলাদেশে (Bangladesh) নিয়ে আসার পর তা অনুমোদিত ডিলার ব্যাংকে বা লাইসেন্স আছে এমন কোনও মানিচেঞ্জারের কাছে বিক্রি বা রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট হিসাবে জমা রাখা বাংলাদেশি নাগরিকদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। এমনকি বলা হয় এক মাসের বেশি সময় ধরে ১০ হাজার মার্কিন ডলারের অতিরিক্ত বিদেশী মুদ্রা থাকলে ‘ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৭’(Foreign Exchange Regulation Act, 1947) -এর আওতায় দণ্ডনীয় অপরাধ বলে ধরা হবে। যদি বিদেশী মুদ্রা কোনও বাংলাদেশের নাগরিকের কাছে থাকে তবে তা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে অনুমোদিত ডিলার ব্যাংকে জমা করতে হবে। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর কারোর কাছে বিদেশী মুদ্রা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও নির্দেশিকায় জানান হয়েছে।

spot_img

Related articles

অপেক্ষার অবসান, আজই বাংলা-সহ পাঁচ রাজ্যের ভোট ঘোষণা!

রবিবাসরীয় বিকেলে বাংলা-সহ ৫ রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা! ৪টা নাগাদ দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক ডাকল জাতীয় নির্বাচন...

প্রতিশ্রুতি পূরণ, আজ বড় কাঁছারীতে মন্দির সংলগ্ন নতুন দোকানগুলির চাবি তুলে দেবেন অভিষেক

ভয়াবহ অগ্নিকাণ্ডে শেষ হয়ে গিয়েছিল সব, চোখের সামনে ভস্মীভূত হয়ে যায় দক্ষিণ ২৪ পরগনার বড় কাঁছারী মন্দির সংলগ্ন...

থ্রেট কালচার নিয়ে ফেডারেশনকে আক্রমণে দেব! মামলার সময় কোথায় ছিলেন, পাল্টা প্রশ্ন স্বরূপের 

টলিউডের সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম নথিভুক্তকরণের দিন ফের উঠে এল থ্রেট কালচার প্রসঙ্গ। ফেডারেশনের সিদ্ধান্তের সমালোচনার পাশাপাশি...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

আজকের দিনে মেষ থেকে মীন—১২টি রাশির জাতকদের জন্য কী ইঙ্গিত দিচ্ছে জ্যোতিষশাস্ত্র? কোথাও সাফল্যের সম্ভাবনা, আবার কোথাও সতর্ক...