Saturday, June 27, 2026

কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি কাণ্ডে নাম জড়ালো বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারীর

Date:

Share post:

কল্যাণী এমইসে নিয়োগ দুর্নীতির ঘটনায় ফের তোলপাড় রাজ্য রাজনীতি। আরও এক বিজেপি বিধায়কের নাম জড়ালো। খুব স্বাভাবিকভাবেই অস্বস্তি বেড়েছে গেরুয়া শিবিরের। কল্যাণী এমইসে চাকরি দুর্নীতির তদন্তের মাঝেই এবার নাম উঠে এসেছে নদিয়ার রানাঘাট দক্ষিণের বিধায়ক, বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য মুকুটমণি অধিকারীর।

মুকুটমণির বিরুদ্ধে অভিযোগ, কল্যাণী এইমসে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে তিনি আড়াই লক্ষ টাকা হাতিয়েছেন। এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন হবিবপুরের বাসিন্দা এক যুবক। শুধু মুখে অভিযোগ করাই নয়, রানাঘাট থানায় এই মর্মে তিনি একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন। তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, প্রতারিত যুবক তাঁর অভিযোগপত্রে লিখেছেন, বিধানসভা ভোটের আগে মুকুটমণির সঙ্গে সাক্ষাৎ হয়। মুকুট তাঁকে জানায়, কল্যাণী এইমসে গ্রুপ-সি এবং গ্রুপ-ডি পদে নিয়োগ করিয়ে দিতে পারবেন। এবং তার জন্য ১০ লক্ষ এবং ৮ লক্ষ টাকা করে লাগবে। কেন্দ্রীয় সরকারি সংস্থার চাকরি, তাই কিছু না ভেবেই প্রতারিত যুবক তাঁর একটি ছোট্ট দোকান বিক্রি করে অগ্রিমবাবদ আড়াই লক্ষ টাকা জোগাড় করে মুকুটমণিকে দেয়। চাকরি হওয়ার পর বাকি টাকাটা সে দেবে জানিয়েছিল। কিন্তু সেটাই শেষবার তাঁদের দু’জনের দেখা। এরপর আর মুকুটমনির ওই যুবকের সঙ্গে আর যোগাযোগ রাখেননি বলে অভিযোগ।

 

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...