Monday, May 18, 2026

রাষ্ট্রীয় সম্মান জানাতে শেখ হাসিনাকে গার্ড অফ অনার দেবে ভারত সরকার

Date:

Share post:

আগামী সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনদিনের ভারত সফরে আসছেন। ভারতে পা রাখার সঙ্গে সঙ্গে বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু তাই নয়, ভারত সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় সম্মান জানাতে বঙ্গবন্ধু-কন্যাকে গার্ড অফ অনার দেওয়া হবে। তিনদিনের সফরে দুই দেশের রাষ্ট্রনেতাদের বৈদেশিক আলোচনা ছাড়াও রাজঘাটে জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, ভারতের নয়া রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন শেখ হাসিনা।

শেখ হাসিনা ৫ থেকে ৮ সেপ্টেম্বর ভারতে তিন দিনের রাষ্ট্রীয় সফরে আসছেন। এই সফরে তাঁর সঙ্গে অংশ নেবেন বাংলাদেশ সরকারের বেশকিছু মন্ত্রী, উপদেষ্টা, সরকারের ঊর্ধ্বতন আধিকারিক সমন্বয়ে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। এছাড়া বাংলাদেশের ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরাও প্রধানমন্ত্রীর ভারত সফরে তাঁর সঙ্গে থাকবেন।

এই সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী ঐতিহাসিক হায়দরাবাদ হাউসে নরেন্দ্র মোদির সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করবেন। ভারতের প্রধানমন্ত্রীর দেওয়া রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজে যোগদেবেন শেখ হাসিনা।

এছাড়াও কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ আয়োজিত বেশ কয়েকটি বাণিজ্যিক অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর যোগদানের কথা রয়েছে। বেশ কয়েকটি দ্বিপাক্ষিক চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলেও মনে করছে সংশ্লিষ্ট মহল।

 

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...