Monday, April 6, 2026

হৃদয় থেকে মমতার নাম মোছা যাবে না: ফিরহাদ, মহালয়ার আগেই রাস্তা সারানোর ঘোষণা

Date:

Share post:

আমরা গান্ধীবাদী দল, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benerjee) সারাজীবন মার খেয়ে বড় হয়েছেন। মমতার উপর সিপিআইএম (CPIM) অকথ্য অত্যাচার চালিয়েছে। মাথা ফাটানো থেকে শুরু করে সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে তাঁর। মমতা বেঁচে আছেন ভগবানের দয়ায়। শনিবার টক টু মেয়র (Talk to Mayor) অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের। তবে এদিন তাঁর বক্তব্যের শুরু থেকেই বিজেপিকে আক্রমণ করেন মেয়র। তিনি বারবার জানান, রাজশক্তি থেকে জনশক্তির ক্ষমতা অনেক বেশি। পাশাপাশি কেন্দ্রীয় এজেন্সিকে (central Agency) কাজে লাগিয়ে বিরোধীদের হেনস্থা করা হচ্ছে বলেও এদিন অভিযোগ করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। ফিরহাদ বলেন, অত্যাচারীদের পাশে মানুষ থাকেন না, থাকেন অত্যাচারিতদের পাশে। জনশক্তিই (People Power) শেষ কথা বলে।

এরপরই সাংবাদিকদের উদ্দেশ্যে ফিরহাদ বলেন, আমাদের আরও মার খেতে হবে, আরও লাঞ্ছিত হতে হবে বিজেপির কাছে। তবেই ধর্মনিরপেক্ষ (Secular), প্রগতিশীল (Progressive) ভারত তৈরি হবে। পাশাপাশি মেয়র জানান, বিজেপির সমস্ত কুৎসার জবাব মানুষের দরবারে অবশ্যই দেবে। ভারতে জনপ্রিয়দের তালিকার শীর্ষে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁর নামে কুৎসা বা ব্যঙ্গ করলে মানুষের হৃদয় জয় করতে পারবেন না। মানুষের হৃদয়ে মুখ্যমন্ত্রীর নাম লেখা আছে, হাজার কুৎসা করলেও সেই নাম মোছা যাবে না।

ফিরহাদ এদিন বিজেপিকে আক্রমণ করে আরও বলেন, বিজেপি সরকার ভাঙার রাষ্ট্র তৈরি করেছে। বিধায়কদের ভয় দেখিয়ে, সরকার ভেঙে দিয়ে লাভের লাভ কিছু হয় না। এসব করে মানুষের সমর্থন পাওয়া যায় না। এরপর মহারাষ্ট্র, কর্ণাটক, মধ্যপ্রদেশের মতো রাজ্যে বিজেপির চক্রান্ত করে সরকার ভাঙার ঘটনার তীব্র নিন্দা করেন ফিরহাদ।

এছাড়াও এদিন কলকাতা পুরসভার মেয়র সাফ জানান, কলকাতার উত্তর ও দক্ষিণ প্রান্তের জন্য দু’টি পৃথক দল তৈরি করা হচ্ছে। ভাঙা বা বেহাল রাস্তার অভিযোগ পেলেই দলের অধীনে থাকা পট হোল রিপেয়ারিং ভ্যান (Pot Hole Repairing Van) সঙ্গে সঙ্গে রাস্তা সারাইয়ের (Road Repairing) বন্দোবস্ত করবে। এদিনের অনুষ্ঠানের পর ফিরহাদ জানান, আগেই একটি হোয়াটস্যাপ নম্বর (Whats App) চালু হয়েছিল। সেই নম্বরে যে কেউ ছবি তুলে ঠিকানা দিয়ে পাঠালেই, পুর কর্তৃপক্ষ সংশ্লিষ্ট দলকে খবর দিয়ে রাস্তা ঠিক করতে পাঠিয়ে দেবে। নম্বরটি হল- ৮৩৩৫৯৯৯১১১। মেয়রের দাবি, মহালয়ার (Mahalaya) আগেই শহরের সব বেহাল রাস্তা সারাইয়ের কাজ শেষ হয়ে যাবে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...