Sunday, June 28, 2026

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী গোবিন্দচন্দ্র নস্কর

Date:

Share post:

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী গোবিন্দচন্দ্র নস্কর (Gobinda Naskar)। বার্ধক্য জনিত অসুস্থতা নিয়ে গত দেড়মাস ধরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শুক্রবার, রাত ৮টা ৫৫ মিনিট নাগাদ মৃত্যু হয় প্রাক্তন মন্ত্রীর। বয়স হয়েছিল ৮১ বছর। তাঁর মেয়ে জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূলের (TMC) সাংসদ প্রতিমা মণ্ডল (Pratima Mandal)।

১৯৭১ সালে ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের (Congress) টিকিটে জিতে প্রথম বার বিধায়ক হয়েছিলেন গোবিন্দ নস্কর। সিদ্ধার্থ শঙ্কর রায়ের মন্ত্রিসভায় তিনি ছিলেন শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রী। তৃণমূল কংগ্রেস গঠনের পর থেকেই দক্ষিণ ২৪ পরগনা তৃণমূলের জেলা সভাপতি ছিলেন। ২০০৯-এ বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হন তিনি। ২০১৬ সালে তৃণমূলের টিকিটে বাসন্তী কেন্দ্রের সাত বারের বিধায়ক আরএসপি-র সুভাষ নস্করকে হারিয়ে বিধায়ক হন গোবিন্দ।

১৯৬৭ সালের ২১ এপ্রিল দক্ষিণ ২৪ পরগনার গৌড়দহতে জন্মেছিলেন গোবিন্দ। কলকাতা এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর পাশ করেন। ইতিহাসের স্নাতকোত্তর ছিলেন তিনি। পেশায় ছিলেন শিক্ষক। তাঁর মেয়ে প্রতিমা জয়নগরের তৃণমূল সাংসদ।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...