Monday, April 6, 2026

দেশ-বিদেশের সংস্থা থেকে বিপুল অর্থ হাতানোর অভিযোগ, CID-এর জালে কুখ্যাত হ্যাকার

Date:

Share post:

গোপন সূত্রে খবর পেয়ে রাতভর বাড়িতে তল্লাশি। অবশেষে CBI-এর জালে কুখ্যাত হ্যাকার অমিত কুমার। হ্যাকারের বাড়ি থেকে কয়েক লক্ষ টাকা ও বেশকিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছেন তদন্তকারীরা। চম্পট দেওয়ার পরিকল্পনা ছিল অমিতের। আর কিছুক্ষণ দেরি হলেই CID-এর নাগালের বাইরে চলে যেত এই হ্যাকার।

অমিতকে ধরার জন্য বেশকিছু আগে থেকেই ফাঁদ পেতেছিল CID. এরপর গতকাল, শুক্রবার রাতে CID-এর কাছে গোপন সূত্রে খবর আসে নিজের বাড়িতেই রয়েছে অমিত কুমার। এবং সে পালানোর চেষ্টায় আছে। CID দেরি না করে হাওড়ার বেলুড়ের ধর্মতলা রোডে মণ্ডল মিনি মার্কেটে অমিত কুমারের বাড়িতে হানা দেয়। এরপর নথি উদ্ধারে রাতভর চলে তল্লাশি। শনিবার ভোরে কুখ্যাত হ্যাকারকে গ্রেফতার করা হয়।

অমিতের বাড়ি থেকে বেশ কয়েকটি ট্রলি ব্যাগ এবং দু’টি ট্র্যাঙ্ক নিয়ে বেরিয়ে আসে CID টিমট। মনে করা হচ্ছে, এইসব ব্যাগ ও ট্র্যাঙ্কে টাকা ও নথি রয়েছে। অমিতের বিরুদ্ধে অভিযোগ, দেশ-বিদেশে বিভিন্ন সংস্থার ব্যাংকের ওয়েবসাইট এবং ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে লক্ষ লক্ষ টাকা হাতিয়েছে সে।

Related articles

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...