Wednesday, March 25, 2026

আইন না মেনে চার্জশিট, মুখ পুড়ল ত্রিপুরা পুলিশের: আটকাল কুণালের বিরুদ্ধে চার্জ গঠন

Date:

Share post:

আইন না মেনে চার্জশিট দেওয়ায় মুখ পুড়ল ত্রিপুরা পুলিশের। আটকে গেল তিনটি ‘সীতার পাতালপ্রবেশ’ মামলায় তৃণমূল (TMC) মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) বিরুদ্ধে চার্জ গঠন। ত্রিপুরার (Tripura) অমরপুরে তিনটি মামলাতেই সশরীরে হাজিরা থেকে আপাতত অব্যাহতি পাচ্ছেন কুণাল। শনিবার, বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট সুস্মিতা দাসের এজলাসে কুণাল ঘোষের বিরুদ্ধে চার্জ গঠনের কথা ছিল। কুণাল স্বয়ং হাজির ছিলেন। তাঁর আইনজীবী অয়ন চক্রবর্তী (Ayan Chakraborty) পিটিশন দিয়ে বলেন, যে ধারাগুলিতে চার্জশিট দেওয়া হয়েছে, তার মধ্যে একটি ধারায় আইন না মেনে চার্জশিট দিয়েছে পুলিশ। এর উপর দাঁড়িয়ে চার্জ গঠন করা যায় না। অয়নের যুক্তি মেনে নেন সরকারি আইনজীবীও। দীর্ঘ শুনানির পরে আটকে যায় চার্জগঠন। বিচারক জানান, পরে নির্দেশ দেবেন।

এদিন আইনজীবী অয়ন এবং প্রবাহনের আর্জিতে সাড়া দিয়ে তিনটি মামলাতেই কুণালকে সশরীরে উপস্থিতি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে সেপ্টেম্বরেই পরের শুনানির দিন কুণালকে আসতে হবে না।

কুণাল এদিন বলেন, “সীতার পাতালপ্রবেশ সবাই জানেন। আমি জনমদুখিনী সীতা মায়ের কথা বলে কোনও অন্যায় করিনি। বিজেপি কর্মীরা জয় শ্রীরাম স্লোগান দিয়ে আক্রমণ করত বলেই আমি কথা প্রসঙ্গে বিষয়টা তুলেছিলাম। রাজনীতিতে ধর্ম জড়ানো কখনই উচিত নয়। রামের নামে সন্ত্রাস করেছিল বলেই আমি মা সীতার পরিণতির কথা বলেছিলাম।” এরপর অমরপুর পার্টি অফিসে তৃণমূল কর্মীদের সঙ্গে বৈঠক করেন কুণাল। বিকেলে আগরতলায় রাজ্য দফতরে যাবেন।

 

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...