Wednesday, June 24, 2026

Weather: বেলাশেষে বৃষ্টি! অতিরিক্ত বর্ষণের আশঙ্কায় হাওয়া অফিস

Date:

Share post:

সময় হয়েছে বর্ষা (Monsoon) বিদায় নেওয়ার। কিন্তু শেষ বেলায় নিজের জাত চিনিয়ে দেবে বর্ষা, এমন আশঙ্কাই করছে মৌসম ভবন (IMD)। এই বছর সেপ্টেম্বর মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যা দীর্ঘ সময়ের গড়ের (LPA) তুলনায় ৯ শতাংশ বেশি বলছে হাওয়া অফিস (Weather Department)। অন্যদিকে সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস বাংলাতেও।

সাধারণত সেপ্টেম্বর মাস নাগাদ বর্ষা বিদায় নিতে শুরু করে। সেই সেপ্টেম্বরেই স্বাভাবিকের থেকে বাড়তি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদদের একাংশ। কিন্তু কেন সেপ্টেম্বরে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত বৃষ্টি হবে? কারণ এখনও স্পষ্ট নয়। তবে আবহাওয়াবিদদের মতে ‘লা নিনা’-র প্রভাবে এই অতিরিক্ত বৃষ্টি একটা সম্ভাবনা তৈরি হয়েছে। অন্যদিকে বাংলাতেও বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের ৫ জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার , জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টি, সতর্কতা রয়েছে কোচবিহারেও। আগামী সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। মালদা এবং দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে দক্ষিণবঙ্গে এখনই আবহাওয়ার পরিবর্তন হচ্ছে না। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তিতে ভুগতে হবে বঙ্গবাসীকে। শনি ও রবিবার কলকাতা ও পার্শ্ববর্তী জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...