Friday, June 26, 2026

বুধবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রেকর্ড গরম! বৃষ্টি নিয়ে বড় আপডেট আলিপুরের

Date:

Share post:

বুধবার থেকে তাপমাত্রা (Temperature) আরও বাড়ার ইঙ্গিত আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office)। এদিন হাওয়া অফিস জানিয়েছে, অতীতের সমস্ত রেকর্ড ভেঙে ফেলতে পারে আবহাওয়া। ৪৪ বছর আগে ১৯৮০ সালের এপ্রিল মাসে শহর কলকাতার (Kolkata ) তাপমাত্রা ছুঁয়েছিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন হাওয়া অফিস স্পষ্ট জানিয়েছে, আগামী সাত দিন গরমে নাজেহাল হতে হবে সাধারণ মানুষকে।

বুধবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৪০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার কিছুটা হলেও তাপমাত্রা কমেছিল, যা স্বস্তি দিয়েছিল সাধারণ মানুষকে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৭৭ শতাংশ এবং সর্বনিম্ন ৩৫ শতাংশ।

এদিকে বুধবারও আবহাওয়ার রুদ্ররূপ দেখা যাবে বলে আশঙ্কা আবহবিদদের। তবে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কবে হবে বৃষ্টিপাত? সোমবার কলকাতার আকাশ ছিল আংশিক মেঘলা। যা আশা জাগিয়েছিল সাধারণ মানুষের মধ্যে। কিন্তু, এখনই বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। অর্থাৎ এই ভ্যাপসা গরমের ভোগান্তি পোহাতে হবে সাধারণ মানুষকে। অন্যদিকে, দক্ষিণবঙ্গে বুধবার থেকে তাপপ্রবাহের স্পেল চলবে। বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস। চরম তাপপ্রবাহের লাল সতর্কবার্তা থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া এই চার জেলাতে। হলুদ সতর্কবার্তা জারি দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে। বৃহস্পতিবার চরম তাপপ্রবাহের লাল সতর্কবার্তা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া এই চার জেলাতে। শুক্রবার ও শনিবার আরও অস্বস্তি বাড়বে।

তবে শুধু কলকাতা এবং দক্ষিণবঙ্গে নয়, উত্তরবঙ্গেও তাপপ্রবাহের প্রভাব পড়ছে। নীচের দিকের জেলাগুলিতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে। অন্যদিকে উপরের দিকের জেলাগুলিতে ক্রমশ কমতে পারে বৃষ্টি, বাড়তে পারে তাপমাত্রা।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...