Friday, June 26, 2026

গরু পাচারকাণ্ডে সিআইডির হাতে গ্রেফতার এনারুল ‘ঘনিষ্ঠ’ জেনারুল শেখ

Date:

Share post:

গরু পাচার কাণ্ডে মুর্শিদাবাদের জঙ্গিপুর থেকে গ্রেফতার এনারুল ‘ঘনিষ্ঠ’ জেনারুল শেখ। ধৃতের বাড়ি থেকে শনিবার সন্ধ্যায় তাঁকে গ্রেফতার করে সিআইডি। আজই তাঁকে আদালতে তোলা হতে পারে বলে খবর।

আরও পড়ুন:ঝাড়খণ্ড-যোগে সিআইডি-র জালে ব্যবসায়ী মহেন্দ্র, অসুস্থ বোধ করায় নিয়ে যাওয়া হয় এসএসকেএমে

সিআইডি-র দাবি, বেআইনিভাবে গরুপাচারে যুক্ত ছিলেন জঙ্গিপুরের এই ব্যবসায়ী।  সীমান্তে গরুপাচারের অভিযোগ উঠেছিল জেনারুলের বিরুদ্ধে। এরপরই তদন্তে নেমে সিআইডি জানতে পারে সরকারি খাতায় কোনও রকম হিসেব না দেখিয়েই ওই সীমান্ত বিএসএফ-এর একাংশের সহযোগিতায় ওই গরুগুলিকে পাচার করা হত।

সিআইডি-র অভিযোগ, ১৮০০ গরু কিনে, তার মধ্যে ১২০০ গরুকে মৃত বা নিখোঁজ দেখিয়ে সীমান্ত পার করিয়ে বাংলাদেশে পাচার করে দেওয়া হয়।  তবে কাদের মাধ্যমে গরুগুলিকে পাচার করা হত? সীমান্তে কে বা কারা এই পাচারের সঙ্গে যুক্ত থাকত? এর পেছনে কোনও প্রভাবশালীর হাত ছিল কিনা, তার তদন্ত করে দেখছে সিআইডি।

প্রসঙ্গত, গরু পাচারকাণ্ডে শনিবার আবদুল বারিক ঘনিষ্ঠ সঞ্জয় মালিককে সাত দিনের হেফাজতে নেয় সিআইডি। ২০১৯ সালে জলঙ্গি থানা এলাকায় গরু পাচারের ষড়যন্ত্রকারী হিসেবে তাঁর নামে একটি মামলা দায়ের হয়। সেই ঘটনায় এ দিন সকালে বসিরহাট জেলা পুলিশ তাঁকে মুর্শিদাবাদ আদালতে হাজির করে। এরপর তোলা হয় সিজিএম আদালতে। পরবর্তীতে গরু পাচারকাণ্ডে তদন্তের স্বার্থে সিআইডি তাদের হেফাজতে নেওয়ার আবেদন জানান। পরে সাতদিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেন বিচারপতি সিজিএম অপর্ণা চৌধুরী।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...