Friday, June 26, 2026

মাদক মামলায় সিআইডির জালে মাছ ব্যবসায়ী, উদ্ধার ১ কোটি ৪৫ লক্ষ টাকা

Date:

Share post:

মালদহের গাজলে ব্যবসায়ীর বাড়িতে হানা সিআইডির।টাকার পাহাড়ের খোঁজ পাওয়া গিয়েছে ওই ব্যবসায়ীর বাড়িতে।গোনার জন্য নিয়ে আসা হয় টাকা গোনার মেশিন। গাজোলের ঘাকশোল এলাকায় ব্যবসায়ী জয়প্রকাশ সাহার বাড়িতে সিআইডি-র এই অভিযান নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

রবিবার সকালে ৬-৭ জনের সিআইডির দল হানা দেয় ওই বাড়িতে। বাড়ি ঘিরে চলে অভিযান। জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের এক ব্যবসায়ী কয়েকমাস আগে সিআইডির জালে ধরা পড়ে। তাকে জেরা করেই গাজলের ব্যবসায়ীর খোঁজ পাওয়া যায়।

সিআইডি সূত্রে জানা গিয়েছে, তল্লাশি চালিয়ে একটি বক্স খাটের ভেতর থেকে উদ্ধার হয় ৫০০ এবং ২০০০ টাকার নোটের বান্ডিল।মোট ১ কোটি ৪৫ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। টাকা উদ্ধারের পরই নিয়ে আসা হয় টাকা গোনার মেশিন। ঘটনার তদন্তে এসেছেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব।তিনি বলেন, এই টাকার উৎস খুঁজে বের করা হবে. এখনও পর্যন্ত প্রায় দেড় কোটি টাকা নগদে উদ্ধার করা হয়েছে।

 

 

Related articles

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...