Saturday, June 13, 2026

এশিয়া কাপে মহারণ, প্রথমে ব‍্যাট করতে নেমে কোহলির দাপটে ভারত করল ১৮১ রান

Date:

Share post:

এশিয়া কাপে (Asia Cup) মহারণ। সুপার ফোরে পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে প্রথমে ব‍্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৮১ রান করল ভারতীয় দল (India Team)। ভারতের হয়ে অর্ধশতরান বিরাট কোহলির। ৬০ রান করেন তিনি। রবিবার এশিয়া কাপের সুপার ফোরে রোহিত শর্মার দল পাকিস্তানের জন‍্য লক্ষ‍্যমাত্রা রাখল ১৮২।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। প্রথমে ব‍্যাট করতে নেমে শুরুটা ভালোই করে টিম ইন্ডিয়া। তবে পাঁচ ওভারের মাথায় প্রথম ধাক্কা খায় ভারতীয় দল। ২৮ রানে আউট হন রোহিত শর্মা। তারপর একে একে উইকেট পরতে থাকে ভারতের। কে এল রাহুল আউট হন ২৮ রানে। এদিন ব‍্যাট হাতে ব‍্যর্থ সূর্যকুমার যাদব। মাত্র ১৩ রানে আউট হন তিনি। ১৪ রানে আউট হন ঋষভ পন্থ। মাত্র শূন‍্য রানে আউট হন হার্দিক পান্ডিয়া। এশিয়া কাপে গ্রুপ পর্বের প্রথম ম‍্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ম‍্যাচ জেতালেও, এদিন ব‍্যর্থ হলেন তিনি। ১৬ রানে আউট হন দীপক হুডা। তবে একে একে যখন সবাই ব‍্যর্থ, তখন ব‍্যাট হাতে দলকে ভরসা দিলেন বিরাট কোহলি। ৬০ রান করেন তিনি। তাঁর ব‍্যাটেই টিম ইন্ডিয়ার রান দাঁড়াল ১৮১। দীপক হুডা করেন ১৬ রান।

পাকিস্তানের হয়ে একটি করে উইকেট নেন হরিশ রৌফ, নাসীম শাহ, মহম্মদ হশনিন এবং মহম্মদ নাওয়াজ। দুটি উইকেট নেন শাহদাব খান।

আরও পড়ুন:ফেডারেশনের নির্বাচনে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ করলেন বাইচুং ভুটিয়া

 

 

 

 

Related articles

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...