Monday, April 6, 2026

অভিষেককে স্বস্তি দিয়ে রক্ষাকবচ সুপ্রিমকোর্টের, বিদেশযাত্রাতেও অনুমতি

Date:

Share post:

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhisekh Banerjee) বিরুদ্ধে কোনওরকম কড়া পদক্ষেপ নিতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি(ED)। সোমবার ইডি মামলার শুনানিতে অভিষেককে স্বস্তি দিয়ে এমনটাই জানালো সুপ্রিম কোর্ট(Supreme Court)। শুধু তাই নয়, এর আগে চিকিৎসার জন্য অভিষেকের দুবাই যাত্রায় বাধা দেওয়ার চেষ্টা চালিয়েছিল ইডি। এদিনের শুনানিতে রক্ষাকবচের পাশাপাশি প্রয়োজন মতো বিদেশযাত্রারও অনুমতি দেওয়া হয়েছে তৃণমূল সাংসদকে। অবশ্য এদিনের শুনানিতে ইডির তরফে সলিসিটার জেনারেল অনেক কিছু বলার চেষ্টা করলেও তা ধোপে টেকেনি। এই রায়ের ফলে স্বাভাবিক ভাবেই উচ্ছসিত তৃণমূল কংগ্রেস শিবির।

গত শুক্রবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ৮ ঘণ্টা জেরা শেষে ইডির দফতর থেকে বেরিয়ে একের পর এক বোমা ফাটিয়েছিলেন অভিষেক। সেদিনও তিনি স্পষ্ট জানিয়েছিলেন, এই মামলায় ৫ পয়সার যোগাযোগ বের করতে পারলে ইডি- সিবিআইকে কিছু করতে হবে না তিনি নিজেই ফাঁসি কাঠে ঝুলবেন। একইসঙ্গে তিনি তীব্র আক্রমণ করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও। বলেছিলেন, তিনিই ভারতবর্ষের সবচেয়ে বড় পাপ্পু। গরু- কয়লার টাকা সরাসরি তাঁর কাছেই পৌঁছেছে। এই কেলেঙ্কারি স্বরাষ্ট্রমন্ত্রীর কেলেঙ্কারি। তাঁকে কেন ডাকবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সেদিনের তোপের পর অভিষেককে রক্ষাকবচ দিয়ে সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে স্বাভাবিকভাবেই মুখ পুড়ল বঙ্গ বিজেপির নাম নেতাদের। কারণ শুক্রবার ইডি জিজ্ঞাসাবাদের সময় চাঞ্চল্যকর মন্তব্য করেছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবি ছিল, ‘নজর রাখুন আজ বড় কিছু হতে পারে।’ তাঁর মন্তব্যে রাজ্য রাজনীতিতে রীতিমতো সাড়া পড়ে যায়। তৃণমূলের তরফে সরাসরি প্রশ্ন তোলা হয়, ইডি সিবিআই কি তবে বিজেপি নেতাদের কথায় ওঠবস করছে। অবশ্য সেই ঘটনার পর সোমবার অভিষেকের এই রক্ষাকবচ রাজ্য বিজেপি নেতাদের মুখে কালি তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...