Friday, April 3, 2026

মেয়ের থেকে পরীক্ষায় বেশি নম্বর পাওয়ার শাস্তি, বিষ খাইয়ে পড়ুয়াকে মারলেন সহপাঠীর মা

Date:

Share post:

পরীক্ষায় বেশি নম্বর পাওয়াই কাল হল। অষ্টম শ্রেণীর এক পড়ুয়াকে বিষ (Poison) খাইয়ে মারার অভিযোগ উঠল তারই এক সহপাঠীর মায়ের বিরুদ্ধে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে তামিলনাড়ুর (Tamil Nadu) পন্ডিচেরিতে। পুলিশ সূত্রে খবর, মৃত পড়ুয়ার নাম বালা মণিকান্দন (Bala Manikandan)। পন্ডিচেরির (Puducherry) করাইক্কাল এলাকার বাসিন্দা বালা এলাকারই এক বেসরকারি স্কুলে লেখাপড়া করত। ঘটনায় ইতিমধ্যে অভিযুক্ত মহিলাকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ।

স্কুলের পরীক্ষায় অভিযুক্ত মহিলার ছেলের চেয়ে বেশি নম্বর পেয়েছিল ওই পড়ুয়া। তার সাফল্য মেনে নিতে না পেরেই ছাত্রকে মারার পরিকল্পনা করেন অভিযুক্ত মহিলা। প্রথমে স্বীকার না করলেও পরে পুলিশি জেরায় নিজের দোষ স্বীকার করেন ওই মহিলা। শনিবার স্কুলে বার্ষিক অনুষ্ঠানের মহড়া শেষ করে বাড়ি ফিরে ঘনঘন বমি করতে শুরু করে বালা। বাবা-মাকে জানায়, স্কুলে জুস (Fruit Juice) খাওয়ার পর থেকেই সে অসুস্থ বোধ করতে শুরু করে। বালা আরও জানায়, সেই ফলের রস স্কুলের নিরাপত্তারক্ষী (Security Guard) তাকে এনে দিয়েছিল। পরে শারীরিক অবস্থার (Health Condition) অবনতি ঘটতেই পড়ুয়াকে করাইক্কাল সরকারি হাসপাতালে (Hospital) নিয়ে যাওয়া হয়। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। হাসপাতালেই মৃত্যু হয় অষ্টম শ্রেণীর পড়ুয়ার।

ঘটনার তদন্তে নেমে স্কুলের নিরাপত্তারক্ষীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। নিরাপত্তারক্ষী জানায়, এক মহিলা এসে তাঁকে ওই ফলের রসের বোতল দিয়েছিল। অভিযুক্ত মহিলা নিরাপত্তারক্ষীকে বলেন, বালার বাড়ি থেকে সেই জুস পাঠানো হয়েছে। এটা যেন তাকে দিয়ে দেওয়া হয়। সেই মতোই বালার হাতে তিনি জুস তুলে দেন। পরে পুলিশ স্কুলের সিসিটিভি ফুটেজ (CCTV Footage) খতিয়ে দেখে জানতে পারে ওই মহিলা বালারই সহপাঠীর মা। অভিযুক্ত জানান, পরীক্ষায় তাঁর মেয়ের থেকেও বেশি নম্বর পেয়েছিল বালা। ক্লাসে ফার্স্টও হয়েছিল। নিজের মেয়ের থেকে কেউ লেখাপড়ায় এগিয়ে যাবে, সেটা মেনে নিতে পারেননি ভিক্টোরিয়া। আর সেকারণেই বালাকে সরিয়ে দেওয়ার ছক কষেন তিনি। পরিকল্পনা মাফিক জুসে বিষ মিশিয়ে স্কুলে নিয়ে যান। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...