Thursday, June 25, 2026

নিয়োগ দুর্নীতিতে ইডির স্ক্যানারে সোদপুরের সুব্রত, বাড়িতে তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত একাধিক নথি

Date:

Share post:

স্কুল সার্ভিসে দুর্নীতির (SSC Scam) অভিযোগে আরও এক মধ্যস্থতাকারীর (Middleman) খোঁজ পেল ইডি (Enforcement Directorate)। সোমবার সকালেই সোদপুরের রাজেন্দ্র নগর এলাকায় সুব্রত মালাকার (Subrata Malakar) নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ইডি সূত্রে খবর, এদিন সুব্রতকে জেরা করে বেশ কিছু প্রশ্নে অসংগতি পাওয়া যায়। তারপরই টানা ৭ ঘণ্টারও বেশি সময় জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয় তাঁকে। সকালে দীর্ঘ ক্ষণ সোদপুরের বাড়িতে তল্লাশি অভিযানের পর সুব্রতকে আটক করা হয়। পরে তাঁকে বেলঘরিয়ার একটি আবাসনে নিয়ে গিয়েও তল্লাশি চালান ইডি আধিকারিকরা। দীর্ঘক্ষণ চলে সওয়াল জবাব। এরপর সন্ধে নাগাদ সুব্রতকে শর্তসাপেক্ষে ছেড়ে দেওয়া হয়। ইডি আধিকারিকরা সাফ জানিয়ে দিয়েছেন বর্তমানে তিনি বাইরে কোথাও যেতে পারবেন না। পাশাপাশি তদন্তের স্বার্থে তাঁকে সবরকম সাহায্য করতে হবে।

সোমবার সকালে সুব্রত মালাকারের সোদপুরের বাড়িতে আচমকাই হানা দেয় ইডি। যদিও সেইসময় বাড়িতে ছিলেন না সুব্রত। এরপর সুব্রত স্ত্রী ফোন করে তাঁকে ডেকে পাঠান। বাড়িতে আসতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জেরার মুখে পড়েন অভিযুক্ত। চলে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ। ইডি আধিকারিকদের অভিযোগ, সুব্রতর নামে কমপক্ষে ১০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের (Bank Account) হদিশ মিলেছে। আর ওই অ্যাকাউন্টের মাধ্যমে লক্ষাধিক টাকার লেনদেনও (Money Transaction) হয়েছে। এদিন টাকার উৎস নিয়েই মূলত প্রশ্ন করা হয়েছিল সুব্রতকে।

এদিন ব্যাঙ্কের কর্মীদের সঙ্গে নিয়ে সুব্রতের বাড়িতে অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির চার সদস্যের প্রতিনিধি এবং এসবিআইয়ের দুই আধিকারিক সুব্রত মালাকারের পানিহাটির বাড়িতে যায়। সোমবার সকাল সাড়ে আটটা থেকে সুব্রত এবং তাঁর পরিবারকে চলে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। পাশাপাশি এদিন অভিযুক্তর বাড়ি থেকে একাধিক গুরুত্বপূর্ণ ফাইল ও নথি বাজেয়াপ্ত করেন ইডির আধিকারিকরা।

আরও পড়ুন- এবার ইডি–সিবিআই নিয়ে বিস্ফোরক টুইট তথাগত রায়ের

 

Related articles

‘কোনো রেজিস্টার ছিল না’, ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে স্পষ্ট নয় প্রশাসনের কাছেও

তারাতলার নির্মীয়মাণ গুদামে ঠিক কতজন শ্রমিক সেই সময়ে কাজ করছিলেন, সঠিক কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। ওই গুদামে...

মিলল না স্বস্তি! সুমিতকে আগাম জামিন দিল না হাই কোর্ট

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Ray) এখনই আগাম জামিন দিল...

আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের

আর জি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে ফের অসন্তোষ...

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...