Saturday, March 14, 2026

অর্শদীপের পাশে হরভজন-বিরাট-ইরফান পাঠানরা

Date:

Share post:

রবিবার এশিয়া কাপের (Asia Cup) সুপার ফোরে পাকিস্তানের (Pakistan) কাছে ৫ উইকেটে হারে ভারতীয় দল (Team India)। টিম ইন্ডিয়ার রান সংখ‍্যা পাকিস্তানের বিরুদ্ধে শক্তিশালী থাকলেও বোলারদের পারফরম্যান্সের কারণে জয় হাতছাড়া হয় রোহিত শর্মাদের। তবে এতকিছুর মধ‍্যেও সব সমলোচনার ঝড় গিয়ে পড়েছে অর্শদীপ সিং-এর ক‍্যাচ ফেলাকে কেন্দ্র করে। আসিফ আলির তোলা সহজ ক্যাচ ফেলে দেন অর্শদীপ। এরপরই ওঠে সমলোচনার ঝড়। ভারত পাঁচ উইকেটে হারায় কাঠগড়ায় তোলা হয় অর্শদীপকে। আর এতেই ক্ষুব্ধ হরভজন সিংর, বিরাট কোহলি, ইরফান পাঠানরা। অর্শদীপের পাশে দাঁড়াচ্ছেন ভারতের প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটাররা। পাশে দাঁড়িয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা।

অর্শদীপের পাশে দাঁড়িয়ে হরভজন সিং লেখেন,” তরুণ অর্শদীপের সমালোচনা বন্ধ করুন। কেউ ইচ্ছে করে ক্যাচ ফেলে দেয় না। আমরা আমাদের ছেলেদের জন্য গর্বিত। পাকিস্তানের তুলনায় ভাল খেলেছে। যাঁরা আমাদের দল এবং অর্শদীপের উদ্দেশ্যে খারাপ মন্তব্য করছেন বা হেয় করার চেষ্টা করছেন, তাঁদের দেখে লজ্জা হয়। অর্শদীপ সোনা।”

ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি বলেন,” চাপের মুখে যে কোনও ক্রিকেটারই ভুল করে। এরকম একটা বড় ম্যাচ, এত কঠিন পরিস্থিতি। আমাদের দলের পরিবেশ ভাল। কাল যখন সবাই একসঙ্গে হব, হাসাহাসি করব, সেটা দেখে অর্শদীপ নিশ্চয়ই অনেকটা চাপমুক্ত হবে।”

অর্শদীপের পাশে দাঁড়িয়ে ইরফান পাঠান লেখেন,”অর্শদীপ খুবই দৃঢ় চরিত্রের। তুমি এমনই থাক।”

অর্শদীপের পাশে দাঁড়িয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ হাফিজও। তিনি লেখেন,”ভারতীয় দলের সব সমর্থককে অনুরোধ করছি। খেলার মধ্যে আমাদের ভুল হয়েই থাকে। আমরাও মানুষ। দয়া করে কাউকে এই ভুলের জন্য অপমান করবেন না।”

আরও পড়ুন:পাকিস্তানের কাছে হেরে হতাশ রোহিত শর্মা

 

 

spot_img

Related articles

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...