Friday, April 3, 2026

ভারত সফরে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক হাসিনার

Date:

Share post:

৪ দিনের সফরে ভারতে এসেছেন বাংলাদেশের(Bangladesh) প্রধানমন্ত্রী শেখ হাসিনা(Sekh Hasina)। তাঁর এই সফরের প্রথম দিনে নয়াদিল্লিতে দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের(S Jayshankar) সঙ্গে বৈঠক সারলেন হাসিনা। বাংলাদেশ বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ভারত সফর দুই দেশের মধ্যে বহুমুখী সম্পর্ককে আরও জোরদার করবে।

সোমবার ঘড়ির কাঁটায় ঠিক ১১.৪০ নাগাদ পালামো বিমানবন্দরে পৌছয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিমান। তিনি ভারতে পা রাখার পর তাঁকে অভ্যর্থনা জানাতে বিমান বন্দরে উপস্থিত ছিলেন দেশের রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা বিক্রম এবং ভারতে অবস্থিত বাংলাদেশের হাইকমিশনার মহম্মদ ইমরান। সেখানে উষ্ণ অভ্যর্থনার পর বিমানবন্দর থেকে বেরিয়ে আইটিসি মৌর্যের উদ্দেশে রওনা দেন দেশের প্রধানমন্ত্রী। ভারতে সফরে বিলাসবহুল এই হোটেলেই থাকবেন হাসিনা। তাঁর এই ভারত সফরের অন্যতম উদ্দেশ্য হল ভারত ও বাংলাদেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার উন্নতি আঞ্চলিক সংযোগের উদ্যোগ সম্প্রসারণ এবং দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা বজায় রাখা। এই সফরে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গে সাক্ষাৎ করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এছাড়াও গুরুত্বপূর্ণ বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...