Saturday, June 27, 2026

শিক্ষক দিবসের অনুষ্ঠানে ছাত্র-শিক্ষক সম্পর্ক নিয়ে আক্ষেপ তাপসের

Date:

Share post:

তাঁদের যুগ আর এখনকার যুগ আলাদা। শিক্ষক দিবসের আগে নিজের ছাত্র জীবনের কথা স্মরণ করলেন বরানগরের তৃণমূল (TMC) বিধায়ক তাপস রায় (Tapos Ray)। নিজের বিধানসভায় শিক্ষকদের সম্বর্ধনা অনুষ্ঠানে তাপস রায় বলেন, “আমি যখন দোর্দণ্ডপ্রতাপ প্রভাবশালী ছাত্রনেতা তখন কলেজের অনুষ্ঠানে ব্লেজার পরতে না চাওয়ায়, অধ্যক্ষ চড় মেরেছিলেন। আজকে ভাবা যায়!”

তাপস রায় বলেন, তিনি তখন দোর্দণ্ড প্রতাপশালী, পাড়ার ছেলে, জেনারেল সেক্রেটারি, তাঁকে একটা চড় মারলেন প্রিন্সিপাল। “আজকের দিনে ভাবতে পারেন, কলেজের জেনারেল সেক্রেটারি, ছাত্র পরিষদের ইউনিয়ন, তার গালে একটা চড় দেবেন প্রিন্সিপাল। তারপর প্রিন্সিপাল বাড়ি ফিরে যাবেন?” এরপরেই তাপসের আক্ষেপ, সেই শিক্ষকও নেই, সেই ছাত্রও নেই। শিক্ষকরাও কিন্তু সেই আগের শিক্ষক নেই।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...